Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

কোতোয়ালী মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সরদার কয়েছ আহমেদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ বলে দাবি করেছেন। শনিবার সিলেট মেট্রোপলিটন পুলিশের অফিসিয়াল ফেসবুক পেইজে এসব তথ্য জানানো হয়।

পুলিশসূত্র জানায়, গত ৬ এপ্রিল দুপুরে জিন্দাবাজারের রাজা ম্যানশন এলিগ্যান্ড শপিং সিটির সামনে থেকে গোলাম মুশফিক ইশতিয়াক চৌধুরী নামে এক ব্যক্তির একটি হিরো স্প্লেন্ডার ১০০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় কোতোয়ালিমডেল থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী মুশফিক।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শহিদুল ইসলাম সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিদের সনাক্ত করেন। পরে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় উপশহর এলাকা থেকে কয়েছ আহমেদ তালুকদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের মোগলাবাজার থানার গোটাটিকর এলাকার শহীদ তালুকদারের ছেলে।

জিজ্ঞাসাবাদে কয়েছ নিজেকে সিলেট বিভাগের মোটরসাইকেল চোরদের প্রতিষ্ঠাতা সভাপতি বলে দাবি করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার (১০ এপ্রিল) সকালে জৈন্তাপুর থানা এলাকা থেকে চোরাই মোটরসাইকেল ক্রয়-বিক্রয় চক্রের অন্যতম সদস্য আকাশ আহমদকে (২৪) গ্রেপ্তার করা হয়। তিনি জৈন্তাপুর উপজেলার যশপুর গ্রামের হাছন আলীর ছেলে।

অভিযানে তার হেফাজত থেকে একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন সাজা

স্কুলে আসছে ‘ব্লেন্ডেড ক্লাস’ পদ্ধতি: ৩ দিন অনলাইন, ৩ দিন সরাসরি পাঠদান

বিশ্বনাথে হামলায় বাউলগানের আসর পণ্ড

এলডিসি গ্র্যাজুয়েশন সামনে রেখে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্যমন্ত্রী

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, তিন বিভাগে উদ্বেগ

জ্বালানি সংকটে নতুন চিন্তা: সরকারি চাকরিজীবীদের ছুটি বাড়ানোর ভাবনা

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

তাজ উদ্দিন লিলু মিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

চিত্রনায়িকা বুবলীর মাতৃত্ব নিয়ে কৌতূহল কেন এখনো তুঙ্গে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ