Ekattorer Kotha
সোমবার , ৪ মে ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

                       

মে ৪, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট

সিলেটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সিলেট প্রেস ক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সারওয়ারউদ্দিন চৌধুরী। তিনি বলেন, রাষ্ট্রের আইনসভা, প্রশাসন ও বিচার বিভাগ তাদের দায়িত্ব পালন করলে গণমাধ্যম সেই কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে। তিনি আরও বলেন, “সততার সঙ্গে লেখা সাংবাদিকের কলম শত কামানের গোলার চেয়েও শক্তিশালী।”
তিনি তথ্যের অবাধ প্রবাহের যুগে সঠিক তথ্য যাচাইয়ের গুরুত্ব তুলে ধরে বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে গুজব বেড়ে গেলেও পেশাদার সাংবাদিকরাই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে জনগণকে সঠিক দিকনির্দেশনা দিতে পারেন।
সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিলেট প্রেস ক্লাবের সভাপতি মুক্তাবিস উন নূর। অন্যান্য বক্তাদের মধ্যে উপস্থিত ছিলেন শাবিপ্রবির রেজিস্ট্রার সৈয়দ সেলিম মো. আবদুল কাদির, ক্লাবের সাবেক সভাপতি ইকরামুল কবির, সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান, সহকারী সাধারণ সম্পাদক খালেদ আহমেদ এবং সদস্য সেলিম আউয়াল।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ক্লাব সদস্য লোকমান আহমদ।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রাম্পকে অপসারণ ঘিরে আলোচনা, ওয়াশিংটনে রাজনৈতিক চাপ

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

কমলগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির, শতাধিক রোগীকে সেবা

সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

সংসদের ভিভিআইপি লাউঞ্জে জাইমা রহমান, সরাসরি অধিবেশন পর্যবেক্ষণ

সিলেটের আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঈদে পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান-আফগানিস্তান

‘সবচেয়ে ভয়ংকর শয়তান মানুষের মস্তিষ্কেই’—ভয়ের আবহে ‘চক্র ২’-এর ট্রেলার

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিসিএলের ১২তম আসরের উদ্বোধন