Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে পুলিশ সদস্যরা পাবেন বিশেষ চিকিৎসা সুবিধা

ওয়েসিস হাসপাতালের সঙ্গে এসএমপি’র চুক্তি

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে কর্মরত পুলিশ সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিত করতে ওয়েসিস হসপিটাল লিমিটেড ও সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গত রোববার (৫ এপ্রিল) স্বাক্ষরিত এই চুক্তির আওতায় এসএমপিতে কর্মরত সকলেই ওয়েসিস হসপিটালে আধুনিক চিকিৎসা, সার্জারি ও ডায়াগনস্টিক সেবা গ্রহণ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী, পুলিশ সদস্যরা বিভিন্ন সেবায় উল্লেখযোগ্য ছাড় পাবেন। এর মধ্যে রয়েছে প্যাথলজি পরীক্ষায় ৪০ শতাংশ, রেডিওলজি ও ইমেজিং সেবায় ৩০ শতাংশ (কিছু নির্দিষ্ট পরীক্ষা ব্যতীত), হাসপাতালে ভর্তি সেবায় ৩০ শতাংশ এবং ডেন্টাল কনসালটেশনে ৫০ শতাংশ ছাড়। এছাড়া কর্পোরেট স্বাস্থ্য পরীক্ষার বিশেষ প্যাকেজ সুবিধাও থাকবে।

এমওইউ’র আওতায় ২৪ ঘণ্টা জরুরি সেবা, অ্যাম্বুলেন্স, আইসিইউ, ডায়ালাইসিস, কার্ডিওলজি, নিউরো, গাইনি, শিশু, অর্থোপেডিকসসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিটের সেবা প্রদান করা হবে। পুলিশ সদস্যদের জন্য অগ্রাধিকার ভিত্তিতে চিকিৎসা এবং কর্পোরেট ডেস্ক সেবাও নিশ্চিত করা হবে।

চুক্তিতে আরও উল্লেখ করা হয়েছে, রোগীদের চিকিৎসা সংক্রান্ত তথ্য কঠোরভাবে গোপন রাখা হবে এবং বাংলাদেশে প্রচলিত আইন অনুযায়ী সব কার্যক্রম পরিচালিত হবে।

এই চুক্তিতে ওয়েসিস হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. নুরুল হাসান সিদ্দিকী এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, পিপিএম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগের ফলে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দ্রুত ও মানসম্মত চিকিৎসা সেবা পেতে সক্ষম হবেন।

সর্বশেষ - ইপেপার