Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে ন্যায্য মূল্যে মিলছে না এলপি সিলিন্ডার

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে জ্বালানী এলপি গ্যাসের দাম ১ এপ্রিল থেকে বাড়ানো হয়েছে। সরকারি হিসাবে ভোক্তা পর্যায়ে ১২ কেজির একটি সিলিন্ডারের নতুন দাম ১ হাজার ৭২৮ টাকা নির্ধারণ করা হয়েছে, যা আগের দামের তুলনায় ৩৮৭ টাকা বেশি। তবে বাস্তবে সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, আর কিছু ক্ষেত্রে বিক্রেতারা আরও বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সিলেট নগরীর বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখা গেছে, ১২ কেজির একটি সিলিন্ডার বিক্রি হচ্ছে ১ হাজার ৯০০ টাকায়। ৩৫ কেজির সিলিন্ডার বাজারে বিক্রি হচ্ছে ৫ হাজার ৩০০ টাকায়। খুচরা বিক্রেতারা জানিয়েছেন, কোম্পানি থেকে বেশি দামে ক্রয় করতে হচ্ছে। চাহিদার তুলনায় যোগান কম হওয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

বিক্রেতাদের মতে, হঠাৎ এই মূল্যবৃদ্ধি নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য মারাত্মক চাপ তৈরি করছে। সরকারি নির্ধারিত দামে বিক্রি করতে না পারায় অনেক ব্যবসায়ী গ্রাহকের অসন্তোষের মুখে পড়ছেন। বিক্রেতারা দাবি করেছেন, সরকার ও কোম্পানির মধ্যে সমঝোতা হলে গ্রাহক পর্যায়ের চাপ কিছুটা হ্রাস পেতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এলপি গ্যাসের এমন মূল্যবৃদ্ধির প্রভাব হোটেল, রেস্টুরেন্টসহ অন্যান্য পণ্য ও সেবার মূল্যে দ্রুত প্রতিফলিত হবে, যা সাধারণ মানুষকে সরাসরি প্রভাবিত করবে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

সিলেট জেলা প্রেসক্লাবের সঙ্গে শাবি প্রেসক্লাবের মতবিনিময়

সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেল ইউএন কর্মশালা অনুষ্ঠিত

জ্বালানি পাচার ও কৃত্রিম সংকটে ‘জিরো টলারেন্স’, দেশব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা বার্তা

টাওয়ার হ্যামলেটস মেয়র নির্বাচনে তিন সিলেটি প্রার্থীর অংশগ্রহণ

ঝড়ের সময় গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

সিলেটে পুলিশ সদস্যরা পাবেন বিশেষ চিকিৎসা সুবিধা

৪৮ দলের বিশ্বকাপ: গ্রুপ পর্বে কার সঙ্গে কার লড়াই—পূর্ণ তালিকা প্রকাশ

বইমেলা শেষ হচ্ছে আজ