Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

সিলেটে গ্যাস সংযোগে প্রতারণা ঠেকাতে সতর্কতা জারি

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটে নতুন আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি শ্রেণির গ্যাস সংযোগ এবং লোড বৃদ্ধি সম্পূর্ণ বন্ধ রয়েছে বলে জানিয়েছে জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড (জেডিটিডিএসএল)। এ অবস্থায় নতুন সংযোগ বা লোড বৃদ্ধির নামে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য গ্রাহকদের সতর্ক করা হয়েছে।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জেডিটিডিএসএল জানায়, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এসব সংযোগ আপাতত বন্ধ রয়েছে। তাই এ সংক্রান্ত কোনো প্রতারণা বা অনিয়ম এড়াতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গ্যাস পাইপলাইনের উপর অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা অবৈধভাবে লাইন সংযোগ নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এছাড়া অনুমোদনের অতিরিক্ত বা অধিক ক্ষমতার গ্যাস সরঞ্জাম ব্যবহার না করার অনুরোধ জানানো হয়েছে। গ্যাস সংক্রান্ত যেকোনো কাজ, যেমন চুলা স্থানান্তর, লাইন মেরামত বা যন্ত্রাংশ পরিবর্তনের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করে অনুমোদিত প্রতিনিধির মাধ্যমে কাজ সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে।

নিরাপত্তার স্বার্থে গ্যাস লাইনের অবস্থান দৃশ্যমান রাখা এবং রান্নার আগে ঘরের দরজা-জানালা খোলা রাখার পরামর্শও দিয়েছে সংস্থাটি।

সর্বশেষ - লিড নিউজ