Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটে এনসিপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) নগরীর টুলটিকর এলাকার স্পোর্টস ওয়ার্ল্ডে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা আহ্বায়ক জুনেদ আহমদ। সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক ও ঈদ উদযাপন কমিটির আহ্বায়ক হিফজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ। তিনি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

ঈদ পুনর্মিলনীকে ঘিরে বিভিন্ন ইভেন্ট ও প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ইপেপার