একাত্তর ডেস্ক ::
সিলেট শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান ও ইংরেজি সাহিত্যের শিক্ষক অধ্যাপক আব্দুল বাকি চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৩০ মার্চ) ভোরে সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শিক্ষা ও প্রশাসনের অঙ্গনে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা এই শিক্ষাবিদ বিগত বিএনপি সরকারের সময়ে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করেছেন। এছাড়া তিনি সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবেও দায়িত্বে ছিলেন।
অধ্যাপক আব্দুল বাকি চৌধুরী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক রাহাত শামসের শ্বশুর এবং সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক চৌধুরী ফারহানা ঝুমার পিতা।



















