Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

সিলেটের আরেক হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ভিডিও কল

                       

মার্চ ২৪, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট ::

জকিগঞ্জের পর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিকভাবে ভিডিও কলে হাসপাতালের কার্যক্রম পরিদর্শন করেছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে তিনি ঢাকায় সচিবালয় থেকে ভিডিও কলে হাসপাতালের পরিস্থিতি তদারকি করেন।

ভিডিও কলের শুরুতেই প্রতিমন্ত্রী আউটডোরে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন। তিনি রোগীদের কাছে সরকারি ওষুধের সরবরাহ, সেবার মান এবং চিকিৎসা সংক্রান্ত অভিজ্ঞতা সম্পর্কে জানতে চান। এরপর দায়িত্বরত চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করে কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের প্রতিটি নাগরিককে সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা দিনরাত কাজ করছি।

তিনি চিকিৎসকদের রোগীদের আস্থা অর্জন এবং সেবার মান বজায় রাখার আহ্বান জানান, যাতে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গড়ে তোলা সম্ভব হয়।

এর আগে, সোমবার (২৩ মার্চ) জকিগঞ্জ উপজেলা হাসপাতালে ভিডিও কলে হাজির হন তিনি। সেখানে চারজন চিকিৎসকের মধ্যে একজন অনুপস্থিত থাকায় প্রতিমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন।

সর্বশেষ - ইপেপার