Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ—মিফতাহ সিদ্দিকী

শহীদ জিয়া ২য় গ্রন্থমেলায় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : :

শিশু-কিশোরদের সৃজনশীলতা ও মেধা বিকাশে চিত্রাঙ্কনসহ বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা ৭টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত “শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা”-র ৬ষ্ঠ দিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মিফতাহ সিদ্দিকী বলেন, বইমেলার মতো আয়োজন নতুন প্রজন্মকে সৃজনশীল পথে এগিয়ে নিতে অনুপ্রাণিত করে এবং তাদের মানবিক ও নৈতিক বিকাশে সহায়তা করে।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ সেলিম মো. আব্দুল কাদির, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক প্রফেসর ড. শাহ আতিকুল হক, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, সিলেট বিভাগ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুল ইসলাম, জালালাবাদ লোকসাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক খালেদ আকবর চৌধুরী এবং চিত্রশিল্পী আহমেদ রুমন।

অনুষ্ঠানটি কোরআন তেলাওয়াতের মাধ্যমে উদ্বোধন করেন বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য মোস্তাক আহমদ সাকেল। এসময় আরও উপস্থিত ছিলেন সিলেট অনলাইন প্রেসক্লাবের পাঠাগার ও প্রকাশনা সম্পাদক লোকমান আহমদ, দিলওয়ার হোসেন সজিব, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, সুবেজ আহমদ এবং কবি ফাতেহা বেগমসহ অনেকে।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত