Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

শাবিপ্রবি ক্যাম্পাসে দুই ট্রাকের সংঘর্ষ

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে মধ্যরাতে পণ্যবাহী দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পাশ দিয়ে মোটরসাইকেলে যাওয়া দুই শিক্ষার্থী অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পান।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ইউসি ভবনের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, একটি ট্রাকের চালক উপস্থিত না থাকায় হেল্পাররা সেটি চালানোর চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক অপর ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। ঠিক সেই মুহূর্তে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের দুই শিক্ষার্থী নিশান ও নাওয়াদ মোটরসাইকেলে ওই স্থান অতিক্রম করছিলেন।

এ ঘটনায় কোনো বড় ধরনের হতাহতের ঘটনা না ঘটলেও শিক্ষার্থীরা অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

ঘটনাস্থলে উপস্থিত ট্রাকচালক আলী আকবরের কাছে ড্রাইভিং লাইসেন্স দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেননি।

ঘটনার বিষয়ে শিক্ষার্থী নাওয়াদ বলেন, “আমরা হলে ফিরছিলাম। হঠাৎ দেখি একটি ট্রাক আমাদের দিকে চলে আসে। পরে সেটি আরেকটি ট্রাককে ধাক্কা দেয়। এখানে কোনো বৈধ ড্রাইভার ছিল না। শিক্ষার্থীদের নিরাপত্তায় প্রশাসনের পদক্ষেপ জরুরি।”

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. শাদমিম হাসান সিফাত বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক দুটি জব্দ করেছি। হেল্পারদের মাধ্যমে গাড়ি চালানো হচ্ছিল। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

সিলেটে বিসিএস পরীক্ষা কেন্দ্র এলাকায় জনসমাবেশ নিষিদ্ধ

নগরীতে ছিনতাই-চুরি রোধ, মশক নিধন ও জলাবদ্ধতা নিরসনের দাবি বাসদের মানববন্ধনে

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান

সিলেটে ঘাতক ট্রাকের ধাক্কায় কৃষি কর্মকর্তার মৃত্যু

সিলেটে হাসপাতালে হাম আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, ২৬ জন ভর্তি

‘আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ নিয়ন্ত্রণ করব’—ট্রাম্প

টিকার বিপ্লবে বিশ্বজয়: সাবিন অ্যাওয়ার্ডসে বাংলাদেশি বিজ্ঞানী সেঁজুতি সাহাসহ তিনজনের গৌরব

সিলেটে ৩২ ঘণ্টার পুলিশ অভিযানে ৭০ জন গ্রেপ্তার, ১০২ গাড়ি আটক

হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ সেবা নিশ্চিতের নির্দেশ ধর্মমন্ত্রীর

ওসমানী হাসপাতালে দালাল চক্রের সর্দার গ্রেপ্তার