Ekattorer Kotha
রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

যেখানে শাহিনদের চেয়ে অনেক এগিয়ে মোস্তাফিজরা

                       

মার্চ ১৫, ২০২৬
                   

বাংলাদেশ দলে পেস আক্রমণে বাড়ছে প্রতিযোগিতা। একাধিক তরুণ ও অভিজ্ঞ পেসারের উপস্থিতিতে জায়গা ধরে রাখা কিংবা দলে সুযোগ পাওয়া-দুটিই কঠিন। বিসিবির পেস বোলিং কোচ তালহা জুবায়ের মনে করেন, এই প্রতিযোগিতা ভবিষ্যতে দলকে আরও শক্তিশালী করে তুলবে। শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তালহা বলেন, ‘বর্তমানে বাংলাদেশ দলের পেস ইউনিটে মান ও প্রতিযোগিতা-দুটিই অনেক বেড়েছে।’

তিনি বলেন, ‘দলে এখন এমন অবস্থা তৈরি হয়েছে যে, একজন পেসার না খেললেও তাকে খুব বেশি মিস করতে হচ্ছে না। ইবাদত এখন দলে নেই। তবু পেস আক্রমণের ধার কমেনি। এই সিরিজে নেই তানজিম হাসান ও হাসান মাহমুদও।’ তিনি যোগ করেন, ‘তারা যখন আবার দলে ফিরবে, তখন যার জায়গায় খেলবে, অন্যদের হয়তো খুব বেশি মিস করা হবে না। কারণ দলে জায়গা ধরে রাখতে হলে প্রত্যেক পেসারকে ধারাবাহিক পারফরম্যান্স দেখাতে হবে। আরেকজনকে টপকে যেতে হলে তাকে ভালো খেলতে হবে এবং আন্তর্জাতিক পর্যায়ে নৈপুণ্য দেখিয়ে নিজের জায়গা নিশ্চিত করতে হবে।’ পেসারদের মধ্যে এই প্রতিযোগিতা দলের জন্য ইতিবাচক। এতে সবাই নিজেদের উন্নত করতে বাধ্য হয় এবং দলের সামগ্রিক মানও বাড়ে।

এদিকে অভিজ্ঞতার বিচারে পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বোলিং আক্রমণকে এগিয়ে রাখছেন তালহা জুবায়ের। বিশেষ করে শাহিন আফ্রিদি বাদে বাকি পেসাররা খুব বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলেননি। উইকেটের বিচারেও তারা তাসকিন-মোস্তাফিজের চেয়ে পিছিয়ে বলে মনে করেন তালহা। তিনি বলেন, ‘তাসকিন ও মোস্তাফিজের অভিজ্ঞতার কথা যদি চিন্তা করেন, তাহলে আমরা অবশ্যই এগিয়ে। কারণ তারা বেশি ম্যাচ খেলেছে, তাদের উইকেটও বেশি। পাকিস্তানের শাহিন ও হারিস রউফ খেলেছে; কিন্তু রউফের এত উইকেট নেই মোস্তাফিজ ও তাসকিনের মতো।’

তালহা মনে করেন, শুধু অভিজ্ঞতা থাকলেই হবে না, মাঠে তা প্রয়োগও করতে হবে। মাঠে পারফর্ম করতে পারলে প্রতিপক্ষ ব্যাটারদের কাছ থেকে সমীহ আদায় করে নেওয়া সম্ভব।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

বানিয়াচংয়ে ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারী নিহত

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম ব্যবসায়িক বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ সহজতার দাবি

সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ ইয়াং স্টার ক্লাব ও রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

সংকটের খবরে উদ্বেগ, সরকারের আশ্বাস—‘এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে’

দৌলতদিয়া ঘাটে ভয়াবহ দুর্ঘটনা: ফেরির ধাক্কায় পদ্মায় বাস, ৪০ যাত্রী নিখোঁজ আশঙ্কা

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”

২৮ দিনে ১৬৯ শিশুর মৃত্যু, আক্রান্ত প্রায় ১৯ হাজার

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

দাওয়াতি কার্যক্রম আরও জোরদারের আহ্বান খেলাফত মজলিস নেতার: সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডে যৌথ মাহফিল অনুষ্ঠিত