Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগে ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি ইরানের

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

দশদিক ডেস্ক : :

ইরান-যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান। এই হামলাকে যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করে কঠোর সতর্কবার্তা দিয়েছে ইরান।

লেবাননে বুধবার (৮ এপ্রিল) চালানো হামলায় প্রাণহানির সংখ্যা বেড়ে প্রায় ২০০ জনে দাঁড়িয়েছে, আহত হয়েছেন আরও অন্তত এক হাজার মানুষ। ঘটনাটি মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, এই হামলা চলমান যুদ্ধবিরতির চুক্তির পরিপন্থী এবং এর প্রভাব কূটনৈতিক আলোচনায় পড়তে পারে। তিনি জোর দিয়ে জানান, লেবাননের জনগণের পাশে থাকবে ইরান।

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি বলেন, লেবাননসহ মিত্র দেশগুলোর ওপর হামলা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গের শামিল।

তিনি আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যুদ্ধবিরতি ভঙ্গের জন্য দায়ীদের কঠোর মূল্য দিতে হবে।

অন্যদিকে, ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, হামলার পরিপ্রেক্ষিতে তাদের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। কিরিয়াত শমোনা ও গ্যালিলি অঞ্চলে প্রায় ৩০টি রকেট নিক্ষেপের কথাও জানানো হয়েছে।

বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি হামলা যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে এবং আঞ্চলিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

নর্থ ইস্ট মেডিকেল কলেজে এমবিবিএস ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, তবে স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অনিশ্চয়তা, স্থির স্বর্ণবাজারে নতুন হিসাব

জৈন্তাপুর সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, চার শিশুসহ আটক ১৮

উন্নয়নকাজ পরিদর্শনে সিসিক প্রশাসক

জুড়ীতে সড়ক সংস্কার কাজ পরিদর্শনে এমপি মিঠু

হবিগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

যানজটে ঢাকা শহরে প্রতিদিন লোকসান ১৪০ কোটি টাকা: আইজিপি

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিসে নতুন সময়সূচি, সিদ্ধান্ত বৃহস্পতিবার

বিগ ব্যাশে হোবার্টের বর্ষসেরা ক্রিকেটারের মনোনয়ন রিশাদ হোসেনের নামে