Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালি খুলে দেওয়া, শুরু জাহাজ চলাচল

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

দশদিক ডেস্ক : : 

মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে অবশেষে খুলে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি। যুদ্ধবিরতির পরপরই বুধবার এ পথ দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে বলে আন্তর্জাতিক বার্তা সংস্থার খবরে জানা গেছে।

প্রথমদিকে দুটি জাহাজ প্রণালিটি অতিক্রম করে—এর একটি গ্রিসের পতাকাবাহী এবং অন্যটি লাইবেরিয়ার পতাকাবাহী। আন্তর্জাতিক শিপিং পর্যবেক্ষণ সূত্রগুলো জানিয়েছে, ধীরে ধীরে অন্যান্য জাহাজও চলাচল শুরু করেছে।

এদিকে সংঘাতের কারণে আগে আটকে থাকা বিভিন্ন দেশের জাহাজও গন্তব্যের পথে রওনা হয়েছে। এর মধ্যে বাংলাদেশ শিপিং করপোরেশনের একটি জাহাজও রয়েছে, যা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর যাত্রা পুনরায় শুরু করেছে।

মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার কারণে এই প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছিল, যা বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় বড় প্রভাব ফেলেছিল। নতুন করে চলাচল শুরু হওয়ায় আন্তর্জাতিক বাণিজ্যে স্বস্তি ফিরতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার