Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

মধ্যনগরে দুই নেতার পেটে কবরস্থান উন্নয়নের টাকা

ইউএনও'র কাছে লিখিত অভিযোগ দাখিল

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

ধর্মপাশা-মধ্যনগর প্রতিনিধি ::

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার বিরুদ্ধে কবরস্থানের উন্নয়ন প্রকল্পের সরকারি বরাদ্দের টাকা আত্মসাৎ ও অনিয়মের অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক অমিত হাসান রাজুর বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন বংশীকুন্ডা গ্রামের বাসিন্দা মাজহারুল ইসলাম ও মো. জুলহাস মিয়া।

অভিযোগকারীরা বুধবার (৮ এপ্রিল) দুপুরে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ভারপ্রাপ্ত) কাছে অভিযোগ জমা দেন।

লিখিত অভিযোগে বলা হয়, ২০২৩-২৪ অর্থবছরে বংশীকুন্ডা সার্বজনীন কবরস্থানের উন্নয়ন, সংস্কার ও অবকাঠামো নির্মাণের জন্য সরকারিভাবে ৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু প্রকল্পের কাজ যথাযথভাবে বাস্তবায়ন না করে অভিযুক্তরা নিজেদের পারিবারিক কবরস্থানে আংশিক কাজ করেছেন।

অভিযোগকারীদের দাবি, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইনামুল গনি তালুকদার রুবেল তার প্রভাব খাটিয়ে প্রকল্পের কাজ নিজ পারিবারিক কবরস্থানে স্থানান্তর করেন। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ছিলেন অমিত হাসান রাজু এবং সাধারণ সম্পাদক ছিলেন ইনামুল গনি তালুকদার রুবেল। তাদের যোগসাজশে নামমাত্র কাজ দেখিয়ে অধিকাংশ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরেও পারিবারিক কবরস্থানের নামে পুনরায় বরাদ্দ পাওয়া ২ লাখ টাকা যথাযথভাবে ব্যয় না করে আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে ইনামুল গনি তালুকদার রুবেল বলেন, ২০২৩-২৪ অর্থবছরের প্রকল্পে তিনি বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক থাকলেও কাজ বাস্তবায়ন করেছেন কমিটির সভাপতি অমিত হাসান রাজু। ২০২৫-২৬ অর্থবছরের ২ লাখ টাকার কাজ যথাযথভাবে সম্পন্ন হয়েছে বলে তিনি দাবি করেন।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, অভিযোগটি গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা বার্তা

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড

তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণে কঠোর ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

প্রিপেইড মিটারের মাসিক চার্জ বাতিল, গ্রাহকদের স্বস্তি দিচ্ছে সরকারের সিদ্ধান্ত

এএফসি অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ: চীনের কাছে ২-০ গোলে হেরে গেলো বাংলাদেশ

নিউইয়র্কে ট্রাকচাপায় সিলেটের তরুণী নিহত

সিলেটে মোটরসাইকেল চোর চক্রের ‘প্রতিষ্ঠাতা সভাপতি’ গ্রেপ্তার

আল্লু অর্জুনের বিলাসবহুল জীবন ও ক্যারিয়ার

সিলেট প্রেসক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন আহ্বান

‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ’ বিল সংসদে পাস