Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বোর্ডসভার পর পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের পরিচালক ফাইয়াজুর রহমান আজ বোর্ড সভার পর পদত্যাগ করেছেন। তিনি বিসিবির ডিসিপ্লিনারি কমিটির প্রধান এবং ঢাকার লিগ আয়োজনের দায়িত্বে থাকা সিসিডিএমে ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে ফাইয়াজুর প্রথম আলোকে বলেন, “আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।”

ফাইয়াজুর গত বছরের অক্টোবর মাসে ক্লাব ক্যাটাগরি থেকে পরিচালক নির্বাচিত হন। এ নিয়ে বর্তমান পর্ষদের চারজন পরিচালক পদত্যাগ করলেন। এর আগে ক্লাব ক্যাটাগরি থেকে নির্বাচিত ইশতিয়াক সাদেক ও আমজাদ হোসেন, এবং জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত ইয়াসির মোহাম্মদ ফয়সাল পদত্যাগ করেছিলেন।

তবে এখনও পর্যন্ত বিসিবি কারও পদত্যাগপত্র গ্রহণের বিষয়টি জানায়নি।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের বিসিবি পরিচালনা পর্ষদ নির্বাচনে অস্বচ্ছতা ও অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ ১১ মার্চ পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল। ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা রয়েছে। এর মধ্যেই পদত্যাগ করলেন ইয়াসির ও ফাইয়াজুর।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

দলের নাম ব্যবহার করে অপকর্ম চলবে না

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

সিলেটে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯

তারকা মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে অশোভন আচরণে কঠোর ব্যবস্থা: রিজভীর হুঁশিয়ারি

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু

পাঁচ ব্যাংকের দখলে ডেবিট কার্ডের বাজার, আপনারটি কোন ব্যাংকের

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক

টিলাগড়ের প্রবীণ বিএনপি নেতা সৈয়দ মকসুদ আলীর মৃত্যু

ঈদে প্রেক্ষাগৃহে আসছে ‘মাসুদ রানা’, পাঁচ বছর পর কাটল অনিশ্চয়তা

কেমুসাসের ১২৬৫তম সাহিত্য আসর: সৃজনশীল চর্চাই সাহিত্যকে সমৃদ্ধ করে