Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বিশ্বকাপের টিকিটে আগুন: সাধারণ দর্শকের নাগালের বাইরে দাম

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

বিশ্বকাপ শুরু হতে আর কয়েক মাস বাকি, কিন্তু এর আগেই টিকিটের দাম আকাশছোঁয়া হয়ে উঠেছে। ফলে মাঠে বসে খেলা দেখার স্বপ্ন সাধারণ ও মধ্যবিত্ত দর্শকদের জন্য ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে।

১১ জুন শুরু হতে যাওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ঘিরে উন্মাদনা তুঙ্গে থাকলেও টিকিটের মূল্যবৃদ্ধি নতুন উদ্বেগ তৈরি করেছে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সম্প্রতি বিভিন্ন ক্যাটাগরির টিকিটের দাম বাড়িয়েছে।

সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নতুন করে উচ্চমূল্যের টিকিট বাজারে এনেছেন, যার একটি ‘ফ্রন্ট ক্যাটাগরি ১’ আসনের দাম এখন ৪ হাজার ১০৫ ডলার। এর আগে এই ক্যাটাগরির সর্বোচ্চ মূল্য ছিল ২ হাজার ৭৩৫ ডলার।

উদ্বোধনী ম্যাচে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দল ও প্যারাগুয়ে জাতীয় ফুটবল দল মুখোমুখি হবে। এই ম্যাচের সামনের সারির আসনের দামও একইভাবে বাড়ানো হয়েছে।

এছাড়া ‘ফ্রন্ট ক্যাটাগরি ২’ টিকিটের মূল্য ১ হাজার ৯৪০ ডলার থেকে বাড়িয়ে ২ হাজার ৩৩০ ডলার করা হয়েছে। শেষ ষোলো পর্বের কিছু ম্যাচ এবং বিভিন্ন ভেন্যুর টিকিটের দামেও উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে।

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ফাইনালের টিকিট। আগে যেখানে সর্বোচ্চ মূল্য ছিল ৮ হাজার ৬৮০ ডলার, এখন তা বাড়িয়ে করা হয়েছে ১০ হাজার ৯৯০ ডলার।

বিশ্লেষকদের মতে, টিকিটের এই ঊর্ধ্বগতির ফলে বিশ্বকাপ সরাসরি উপভোগ করার সুযোগ ধীরে ধীরে সীমিত হয়ে পড়ছে সাধারণ দর্শকদের জন্য, যা ভবিষ্যতে বড় ধরনের আলোচনার জন্ম দিতে পারে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত