Ekattorer Kotha
রবিবার , ২৯ মার্চ ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ দফা নির্দেশনা, সকাল ৯–৯:৪০ বাধ্যতামূলক উপস্থিতি

                       

মার্চ ২৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় এবং অফিস ব্যবস্থাপনা আরও কার্যকর করতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১১ দফা নির্দেশনা জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। রোববার জারি করা এ নির্দেশনায় সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত নিজ নিজ অফিস কক্ষে বাধ্যতামূলক উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের আহ্বানের অংশ হিসেবে এ নির্দেশনা কার্যকর করা হচ্ছে।

নির্দেশনা অনুযায়ী, প্রতিদিন সকাল ৯টা থেকে ৯টা ৪০ মিনিট পর্যন্ত কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ কক্ষে অবস্থান করতে হবে এবং দাপ্তরিক কর্মসূচি এমনভাবে নির্ধারণ করতে হবে, যাতে এই সময়সূচি ব্যাহত না হয়। দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো থাকলে বৈদ্যুতিক বাতি ব্যবহার সীমিত রাখতে হবে এবং জানালা বা ব্লাইন্ড খুলে আলো ব্যবহারে উৎসাহিত করা হয়েছে।

এছাড়া, অফিস চলাকালীন শুধুমাত্র প্রয়োজনীয় সংখ্যক লাইট, ফ্যান, এয়ার কন্ডিশনার ও অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এয়ার কন্ডিশনারের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ করতে হবে এবং করিডোর, সিঁড়ি, ওয়াশরুমসহ অন্যান্য স্থানে অপ্রয়োজনীয় আলো ব্যবহার বন্ধ রাখতে হবে। অফিস শেষে লাইট, ফ্যান, কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ও এয়ার কন্ডিশনারসহ সব যন্ত্রপাতি বন্ধ নিশ্চিত করতে হবে।

পাশাপাশি সরকারি অনুমোদন ছাড়া আলোকসজ্জা না করা, জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়া এবং অফিস কক্ষসহ সংশ্লিষ্ট সব স্থান নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনাগুলো যথাযথভাবে বাস্তবায়ন ও তদারকির জন্য প্রতিটি দপ্তর, সংস্থা ও কার্যালয়ে ভিজিল্যান্স টিম গঠনেরও নির্দেশ দেওয়া হয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তাল সুনামগঞ্জ

সিলেটে হানিট্র্যাপ চক্রের ৪ সদস্য আটক

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

ইরান ইসলামাবাদ যেতে অস্বীকার করেনি, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নাকচ

সীমান্তে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ চারজন আটক

সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সংস্কারের আশ্বাস সিসিক প্রশাসকের

সিলেটে হাম উপসর্গে শিশুমৃত্যু বেড়ে ৬, বাড়ছে আক্রান্তের সংখ্যা

বড় হামলা নয়, ধারাবাহিক ছোট আঘাতে চাপ বাড়াচ্ছে ইরান—রুশ কৌশলের ছাপ

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

সাদাপাথর বোঝাই ট্রাক্টর উল্টে যুবক নিহত