Ekattorer Kotha
রবিবার , ৫ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলকে সহায়তা, হুইলচেয়ার উপহার দিল পাকিস্তান হাইকমিশন

                       

এপ্রিল ৫, ২০২৬
                   

স্পোর্টস ডেস্ক : : 

বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দলের খেলোয়াড়দের সহায়তায় হুইলচেয়ার উপহার দিয়েছে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন। শনিবার রাতে পাকিস্তান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এই হুইলচেয়ার হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শারীরিক প্রতিবন্ধী বিভাগ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ-ও অনুষ্ঠানে যোগ দেন।

বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, বরং এটি সমাজের সব স্তরের মানুষের মধ্যে সংযোগ তৈরি করে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের মাঝেও এই খেলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।

তিনি আরও বলেন, হুইলচেয়ার ক্রিকেট খেলোয়াড়দের সাহস, দৃঢ়তা ও অদম্য মানসিকতার প্রতীক। এই খেলা যেমন তাদের দক্ষতা তুলে ধরে, তেমনি সমাজের প্রচলিত ধারণাকেও চ্যালেঞ্জ জানায়।

পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ক্রিকেট একটি শক্তিশালী বন্ধন তৈরি করেছে উল্লেখ করে তিনি বলেন, দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কও ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আরও জোরদার হচ্ছে।

উল্লেখ্য, বাংলাদেশ হুইলচেয়ার ক্রিকেট দল ২০২৬ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য ৩য় টি-টোয়েন্টি হুইলচেয়ার ক্রিকেট এশিয়া কাপ-এ অংশ নেবে। এই উপলক্ষে দলটির প্রতি শুভকামনা জানিয়েছেন পাকিস্তানের হাইকমিশনার।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

ইরাক ছাড়তে মার্কিন নাগরিকদের জরুরি নির্দেশ: মধ্যপ্রাচ্যে চাপে ওয়াশিংটন

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ডিজিটাল দানবক্স ও বাংলা কিউআর চালু

অভিবাসন পথে ২০২৫ সালে প্রায় ৭,৯০০ মানুষের মৃত্যু : জাতিসংঘ

সিলেটের আদালতে জবানবন্দি দিলেন আরিফ-গৌছ-বাবর

হবিগঞ্জে দীঘি থেকে ৮ বছরের শিশুর মরদেহ উদ্ধার

শায়েস্তাগঞ্জে ট্রান্সমিটার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

ধর্মপাশায় দুর্ঘটনায় আহত যুবককে সরকারি সহায়তা প্রদান

শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় ট্রাক্টর চালকের মৃত্যু

মৌলভীবাজারে শাখা বরাক খনন প্রকল্পে কোটি টাকার জলাঞ্জলী

কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে লড়তে চান ব্যারিস্টার সুমন