Ekattorer Kotha
মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

বঙ্গোপসাগরে লঘুচাপ, দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা

                       

মার্চ ২৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : :

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। একই সঙ্গে কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলা থাকলেও সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সংস্থাটির ১২০ ঘণ্টার (৫ দিনের) পূর্বাভাসে বলা হয়েছে, পূর্ব বিষুবীয় ভারত মহাসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ বঙ্গোপসাগর এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। পাশাপাশি উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে ভারতের বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে।

মঙ্গলবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। তবে পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়ে আবহাওয়া কিছুটা সহনীয় রাখতে পারে।

পূর্বাভাস অনুযায়ী, ২৫ ও ২৬ মার্চ ময়মনসিংহ, সিলেট, রংপুর ও চট্টগ্রাম বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে দু-এক জায়গায় দমকা বা ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অথবা সামান্য বাড়তে পারে।

অন্যদিকে, ২৭ মার্চ বৃষ্টির প্রবণতা প্রধানত রংপুর বিভাগে সীমাবদ্ধ থাকতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

তবে দিন ও রাতের তাপমাত্রা আবারও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটে হামের উপসর্গে ৫ শিশু আইসিইউতে

নবীগঞ্জে সরকারি জমি দখল নিয়ে সংঘর্ষে কলেজছাত্র নিহত

সিলেটে যখন যেখানে ঈদুল আজহার জামাত

মনোনয়ন নিতে গিয়ে বিতর্কে কনকচাঁপা, প্রশ্নে দলীয় নেতাকর্মীরা

হবিগঞ্জের হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩

আশা ভোসলে নেই—শুনেই ভেঙে পড়েন রুনা লায়লা: ‘কোনোভাবেই নিজেকে সামলাতে পারছিলাম না

জ্বালানি পাচার ও কৃত্রিম সংকটে ‘জিরো টলারেন্স’, দেশব্যাপী বিশেষ অভিযানের নির্দেশ প্রধানমন্ত্রীর

সিলেটের আদালতে জবানবন্দি দিলেন আরিফ-গৌছ-বাবর

ছুটির দিনেও হাসপাতাল পরিদর্শনের নির্দেশ, স্বাস্থ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর বার্তা

মার্চের ২৮ দিনেই ৩৩৩ কোটি ডলার রেমিট্যান্স, নতুন রেকর্ড