Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৫ নভেম্বর ২০২৬ | ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

ফুটবল নিয়ে আলোচনার সময় এটা নয়

                       
                   

অ‍্যাস্টন ভিলার বিপক্ষে জোড়া গোল করে বার্সেলোনার জয়ে বড় ভূমিকা রাখলেও এ নিয়ে কোনো কথা বলতে সায় দিচ্ছে না হাফিনিয়ার মন। বার্সেলোনা অধিনায়ক মনে করছেন, হেসুস দে মিগেলের মর্মান্তিক মৃত‍্যুর পর ফুটবল নিয়ে এখন কথা বলার কোনো অর্থ নেই।

কাম্প নউয়ে মঙ্গলবার চ‍্যাম্পিয়ন্স লিগের ম‍্যাচে ৩-০ গোলে জিতেছে বার্সেলোনা। এই প্রতিযোগিতায় নিজেদের আগের ম‍্যাচে পিএসজির মাঠে হেরেছিল তারা।

ইউরোপ সেরার মঞ্চে জয়ে ফেরা নিয়ে এই মুহূর্তে আলোচনার কিছু দেখেন না হাফিনিয়া। অভিজ্ঞ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বললেন, মাঠে আঘাত পেয়ে দে মিগেলের মৃত‍্যুর খবর কতটা নাড়িয়ে দিয়েছে তাকে।

হেসুসের পরিবারকে গভীরতম সমবেদনা জানাতে চাই। আমার মনে হয় না যে, আজ ফুটবল নিয়ে কথা বলার মতো দিন। এটা খুবই কঠিন। আপনি একটা ম্যাচ খেলতে মাঠে নামলেন এবং আপনার সঙ্গেও ঠিক একই জিনিস ঘটতে পারে।

“সত্যি বলতে, আমার জন্য এটা বেশ কঠিন ছিল। আজ সকালে ঘুম থেকে ওঠার পর খবরটা শুনে আমার স্ত্রীর সাথে কথা বলেছি। আমি তাকে বলেছিলাম যে, আমার মনটা দমে গেছে।”

গত সোমবার মাঠের মাঝখানে বল দখলের লড়াইয়ের সময় এফসি আন্দররার গোলকিপার হেসুস ওউনো বিপরীত দিক থেকে বল ক্লিয়ার করার চেষ্টায় দৌড়ে এসে দে মিগেলের বুকে আঘাত করেন। ৯০ মিনিট শেষে যোগ করা সময়ের খেলা চলছিল তখন। ওই ফাউলের জন্য ওউনোকে তখনই সরাসরি লাল কার্ড দেখানো হয়।

হাফিনিয়ার কেবলই মনে হচ্ছে, একই ঘটনা তার সঙ্গে কিংবা কোনো সতীর্থের সঙ্গে যে কোনো সময়ে ঘটে যেতে পারে।

“শেষ পর্যন্ত, সে তো একজন সতীর্থই, এমন একজন মানুষ যে আমাদের মতোই একই কাজ করে, আর এটা আমাদের যেকোনো একজনের সাথেও হতে পারতো। আমার ক্ষেত্রেও হতে পারতো, ঠিক যেমনটা আজ মাঠে থাকা যেকোনো খেলোয়াড়ের সাথেই হতে পারতো।

“সে আমারই বয়সী একজন খেলোয়াড় ছিল। আমি জানি না ঠিক এই কারণেই এটা আমাকে আরও বেশি ছুঁয়ে গেছে কি না, তবে এই খবরের কারণে আজ আমার দিনটা মোটেও ভালো কাটেনি।”

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণের পাশাপাশি ঋণ সহায়তা ও বাজার সম্প্রসারণ প্রয়োজন

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

ধর্মীয় স্বাধীনতা উপভোগ করতে পারছি, এটাই বড় প্রাপ্তি: কাইয়ুম

প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেলো জুড়ীর এক শিক্ষার্থীর

দ্বিপাক্ষিক বৈঠক শিক্ষা, গবেষণা ও নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা

প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট হেইল মেরি’ দেখলেন, সিনেমার রহস্য কেন আলোচনায়

লাউয়াছড়ায় ঝুঁকিপূর্ণ রেলপথ বছরেই ২০ বার ট্রেন বিকল

জ্বালানিতে মূল্য বাড়ায়নি সরকার, প্রতিদিন ১৬৭ কোটি টাকার ভর্তুকি: প্রতিমন্ত্রী

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা