Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

এসএসসি পরীক্ষাসহ দেশের সব পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে নকল প্রতিরোধেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

শুক্রবার সকালে চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়ে কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী জানান, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্র সচিবদের ফোন নম্বর ট্র্যাকিংয়ের আওতায় আনা হবে। ভবিষ্যতে সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, স্কুলের বাইরে কোচিং করালে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে, শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে কোচিং পরিচালনার ক্ষেত্রে কর্তৃপক্ষ চাইলে আলাদা সম্মানীর ব্যবস্থা করতে পারবে।

খাতা মূল্যায়ন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে নিয়মিত স্যাম্পলিং করা হবে বলেও জানান মন্ত্রী। পাশাপাশি, কোনো প্রতিষ্ঠানের পাশের হার শূন্য হলেও শুধু এ কারণে এমপিও বাতিল করা হবে না।

সভায় নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেন শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষকরাও তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড-এর চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন, সচিব প্রফেসর ড. এ.কে.এম. সামছু উদ্দিন আজাদ এবং পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদেশে কর্মসংস্থানের নামে প্রতারণা ঠেকাতে সরকার কঠোর অবস্থানে: মন্ত্রী আরিফুল হক

হরমুজ প্রণালি খোলা রাখায় স্বাগত, তবে স্থায়ী সমাধানের আহ্বান ফ্রান্স ও যুক্তরাজ্যের

মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে নতুন বিতর্ক: তেলিয়াপাড়া দিবসে মির্জা ফখরুলের মন্তব্য

ঈদ ছুটি শেষে সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী

বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার: আদালতে অভিযোগ

সিলেটে শুরু হলো ‘শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা’

জ্বালানি সরবরাহে স্বস্তি: ৩০ হাজার টন তেল নিয়ে দেশে এলো নতুন জাহাজ

বাবা গুপ্তচর, মায়ের যাতায়াত আন্ডারওয়ার্ল্ডে—নিজে কিংবদন্তি অভিনেতা

২০২৫ সালে বিদেশে কর্মসংস্থান ১১ লাখ ছাড়াল, নতুন বাজার সম্প্রসারণে জোর

ঢামেকে শিশু অপহরণ, হবিগঞ্জ থেকে গ্রেপ্তার ১