Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রধানমন্ত্রী সিলেট আসছেন ২ মে

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার সিলেট সফরে যাচ্ছেন তারেক রহমান। নতুন সূচি অনুসারে আগামী ২ মে তিনি সিলেটে আসবেন।

শনিবার (১১ এপ্রিল) সিলেট সফরে গিয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে প্রস্তুতি নেওয়া হচ্ছে। সফরের দিন তারেক রহমান বিশ্বনাথ উপজেলার বাসিয়া নদী খননকাজের উদ্বোধন করবেন। একই দিন সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি।

এর আগে ১ এপ্রিল সিলেট সফরে গিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছিলেন, প্রধানমন্ত্রী ৩০ এপ্রিল সিলেট সফর করবেন। কিন্তু পরবর্তীতে সফরের তারিখ পরিবর্তন করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ জানুয়ারি সিলেট থেকেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করেছিলেন তারেক রহমান। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ী হয়ে তিনি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

জরুরি সভা ডেকেছে বিসিবি, ডিপিএলসহ একাধিক ইস্যুতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সম্ভাবনা

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

ছাতকে ‘চোর নির্মূল কমিটি’র বৈঠকের পর দুই বাড়িতে হামলা

নবীগঞ্জে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিশ্বনাথে ‘ডাকাতি’র অভিযোগ, পুলিশ বলছে চুরি

সিলেটে বাসিয়া নদী পুনঃখননের উদ্বোধন, কৃষি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

রমজান মাসে ডায়াবেটিক রোগীদের খাদ্য ব্যবস্থাপনাসহ বিশেষ কিছু নির্দেশনা

হাম সন্দেহে হাসপাতালে ভর্তি আরও ৩৯ শিশু