Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথম ব্যবসায়িক বৈঠকে জ্বালানি ও বিনিয়োগ সহজতার দাবি

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা কাউন্সিলের প্রথম বৈঠকে ব্যবসায়ীরা সরকারের কাছে প্রধানত নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ এবং বিনিয়োগ সহজ করার ব্যবস্থা চেয়েছেন।

শনিবার রাজধানীর প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় শুরু হওয়া বৈঠক শেষে সাংবাদিকদের তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বৈশ্বিক জ্বালানি সংকটে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হয়েছে, তাই ব্যবসায়ীরা নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চেয়েছেন। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ও সৌরবিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে সরকারি সহায়তার দাবি জানিয়েছে তারা।

ব্যবসায়ীরা বিদেশি বিনিয়োগকারীদের জন্য ই-ভিসা চালু করা, বিমানবন্দর ব্যবস্থায় ঝামেলা কমানো এবং বিনিয়োগকারীদের সহজে বাংলাদেশে প্রবেশের সুযোগ তৈরি করার অনুরোধ করেছেন। ব্যাংক ঋণের সুদহার কমানো, এনবিআর সংস্কার এবং করের বোঝা হালকা করার বিষয়েও জোর দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, মধ্যম আকারের উদ্যোক্তাদের রফতানিতে উৎসাহ দিতে লাইসেন্স প্রাপ্তি সহজীকরণ এবং আমদানি-রপ্তানি ও বাণিজ্য গতি আনতে গভীর সমুদ্রবন্দর চালু করার আহ্বান জানানো হয়েছে। বৈঠকে ব্যবসায়ীদের সমস্যাগুলো সরাসরি প্রধানমন্ত্রীকে তুলে ধরার সুযোগ হয়েছে এবং নোট গ্রহণ করা হয়েছে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ জব্বার, প্যাসিফিক জিন্স গ্রুপের এমডি সৈয়দ মোহাম্মদ তানভীর, এপেক্স গ্রুপের এমডি সৈয়দ নাসিম মনজুর, বে গ্রুপের এমডি জিয়াউর রহমান, প্রাণ আরএফএল গ্রুপের সিইও আহসান খান চৌধুরী, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও এমডি আব্দুল মোক্তাদির, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান, র‍্যাংগস গ্রুপের এমডি সোহানা রউফ চৌধুরী এবং এসিআই-এর এমডি ড. আরিফ দৌলা।

বৈঠককে সরকার ও বেসরকারি খাতের মধ্যে নতুন সংলাপের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

সিলেটে চালু হলো ‘কৃষকের হাট’

জনগণের আস্থা ও সংবিধানের প্রতি দায়বদ্ধতায় এগোতে হবে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

ঈদ ঘিরে ফের ফুটপাত দখলের পাঁয়তারা, সিলেটে অসহনীয় যানজট

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

নতুন কোভিড ভ্যারিয়েন্ট ‘সিকাদা’ ছড়াচ্ছে বিশ্বজুড়ে, নজরদারিতে স্বাস্থ্য সংস্থাগুলো

ছিনতাইকারীর টানে চলন্ত অটোরিকশা থেকে পড়ে নারীর মৃত্যু

তাজ উদ্দিন লিলু মিয়ার মৃত্যুতে সিলেট মহানগর বিএনপির শোক

হরমুজ প্রণালীতে ঢুকতে পারেনি বাংলাদেশি জাহাজ

৩ মে থেকে সারা দেশে একযোগে হামের টিকাদান কর্মসূচি