Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

পহেলা বৈশাখ উদযাপন ঘিরে কোনো ধরনের নাশকতা বা জঙ্গি হামলার নির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সরওয়ার। তবে উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

রোববার দুপুরে রমনা পার্ক এলাকায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যদের সমন্বয়ে রমনা ও এর আশপাশের এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে।

তিনি জানান, আগামী ১৪ এপ্রিল বাঙালি জাতির ঐতিহ্যবাহী পহেলা বৈশাখ উৎসব উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে ব্যাপক জনসমাগম হবে। এসব স্থানের মধ্যে রয়েছে রমনা পার্ক, শিশু পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, বাহাদুরশাহ পার্ক, মিরপুর শাক্যমুনি বৌদ্ধ বিহার, রবীন্দ্র সরোবর ও হাতিরঝিল।

ডিএমপি কমিশনার বলেন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে রমনা এলাকায় কোনো ধরনের মুখোশ, ব্যাগ, ধারালো বস্তু ও দাহ্য পদার্থ বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তল্লাশি কার্যক্রমে সবাইকে সহযোগিতা করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠান শেষ করে স্থান ত্যাগ করারও অনুরোধ জানান তিনি।

এছাড়া উৎসবস্থলে ফানুস বা আতশবাজি ব্যবহার এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশি বাজানো থেকেও বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারে, সে লক্ষ্যে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

 সিলেটে বেসরকারি হাসপাতালে জরিমানা

ইরান ইসলামাবাদ যেতে অস্বীকার করেনি, মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন নাকচ

গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদের যুক্তরাজ্য শাখার নতুন কমিটি ঘোষণা

সিলেটে আইনজীবীর ওপর হামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন

সিলেটে পাম্প মালিকদের অভিযোগ: প্রশাসনের হস্তক্ষেপে সেবা ব্যাহত হচ্ছে

বন্দরবাজারে পুলিশের হাতে আইন গ্রেপ্তার

সিলেটে হামের সংক্রমণ বৃদ্ধি, আলাদা আইসোলেশন কেন্দ্র চালু

শিক্ষা সফরে পর্যটন অব্যবস্থাপনার অভিযোগ, ‘জাফলংকে শপিং সেন্টার ঘোষণার’ দাবি

জনস্বাস্থ্যে অবহেলার ফলেই বেড়েছে হামের ঝুঁকি: বাণিজ্যমন্ত্রী

সিলেটে শেষ মূহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট