Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নবীগঞ্জে বীমা কর্মীদের সংঘর্ষে অর্ধশত আহত

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় দুই বীমা প্রতিষ্ঠানের গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। শনিবার (১১ এপ্রিল) রাতে উপজেলার সদর ইউনিয়নের চৌশতপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামে দুই বীমা কোম্পানির কর্মীদের মধ্যে গ্রাহক সংগ্রহ ও সুযোগ-সুবিধা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে আহমদ আলী ও মোলদ হোসেন নামের দুই কর্মীর মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা স্থানীয়ভাবে ছড়িয়ে পড়ে এবং দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

প্রায় এক ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া বলেন, বীমা কোম্পানির গ্রাহক সংক্রান্ত বিরোধ থেকেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রবাসী নিহত

আটক ব্যাটারিচালিত রিকশা মালিকদের ফেরত দেবে এসএমপি

জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

নতুন রূপে সাদিয়া আয়মান, ভক্তদের চোখে লেগেছে প্রেমের আগুন

সাগর-রুনি হত্যার বিচার না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

বাবা গুপ্তচর, মায়ের যাতায়াত আন্ডারওয়ার্ল্ডে—নিজে কিংবদন্তি অভিনেতা

ট্রাম্পকে ‘দাজ্জাল’ বললেন চেচেন কমান্ডার, ইরানের পক্ষে যুদ্ধের হুমকি

ঢাকায় কূটনৈতিক বৈঠক: বাংলাদেশের প্রার্থিতায় মালয়েশিয়ার সমর্থন পুনর্ব্যক্ত

বানিয়াচংয়ে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সিলেটে ৩২ ঘণ্টায় ১৫২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা