Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিসিক প্রশাসক

                       

মার্চ ১৮, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট : : 

সিলেট নগরবাসীসহ দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভেচ্ছাবার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদুল ফিতর আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে আসে।

তিনি আশা প্রকাশ করেন, ঈদের এই আনন্দ পারস্পরিক সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং সকল ভেদাভেদ ভুলে একসাথে চলার অনুপ্রেরণা জোগাবে।

সিসিক প্রশাসক আরও বলেন, ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া উচিত। বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান।

নগর উন্নয়নের প্রসঙ্গ তুলে তিনি বলেন, একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য সিলেট গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ‘গ্রিন ও ক্লিন সিটি’ গঠনে নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

তিনি আরও উল্লেখ করেন, সিলেটকে পরিকল্পিত ও উন্নত নগর হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। এসব কার্যক্রম সফল করতে সবার দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শেষে তিনি সবার সুস্বাস্থ্য, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে সিলেট জেলা প্রেসক্লাবের শ্রদ্ধা

স্বাধীনতা দিবসে সিসিক প্রশাসকের শ্রদ্ধা

চীনের নেতৃত্বে বিকল্প জ্বালানিতে জোর, সরবরাহ নিরাপত্তায় নতুন হিসাব

ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি

জ্বালানিতে মূল্য বাড়ায়নি সরকার, প্রতিদিন ১৬৭ কোটি টাকার ভর্তুকি: প্রতিমন্ত্রী

সরকারি চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে শিক্ষার্থীদের আলটিমেটাম, ১২ এপ্রিলের মধ্যে বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলন

মধ্যপ্রাচ্যে হামলায় ‘না’ ইতালির: মার্কিন বাহিনীকে সিগোনেলা ঘাঁটি ব্যবহারে নিষেধাজ্ঞা

পহেলা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা: মুখোশ, ব্যাগ ও ধারালো বস্তু নিষিদ্ধ

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

বৃটেন ও ফ্রান্সের রাষ্ট্রদূতদের তলব করেছে রাশিয়া