Ekattorer Kotha
বৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দুই পুলিশ সদস্যের মৃত্যুদণ্ড, ২৮ জনের বিভিন্ন সাজা

আবু সাঈদ হত্যা মামলায় রায়

                       

এপ্রিল ৯, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

জুলাই-আগস্ট আন্দোলনের সময় সংঘটিত আবু সাঈদ হত্যা মামলায় দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে মামলার অন্য ২৮ আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী-এর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

রায়ে রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন এবং কনস্টেবল সুজন চন্দ্র রায়কে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, কয়েকজনকে ১০ বছর, ৫ বছর ও ৩ বছর করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে পুলিশ কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা, এবং ছাত্রসংগঠনের নেতারাও রয়েছেন।

আদালত আরও উল্লেখ করেন, এক আসামির হাজতবাসের সময়কে সাজার মেয়াদ হিসেবে গণ্য করা হয়েছে।

মামলার ৩০ আসামির মধ্যে বর্তমানে ছয়জন গ্রেপ্তার অবস্থায় রয়েছেন এবং বাকিরা পলাতক। গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয় রায় ঘোষণার সময়।

এই মামলায় মোট ২৫ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তাদের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বক্তব্য দেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও বর্তমান সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

তদন্ত কর্মকর্তার উপস্থাপিত তথ্য অনুযায়ী, প্রতিটি আসামির পৃথক ভূমিকা ও দায় আদালতে তুলে ধরা হয়, যার ভিত্তিতেই ট্রাইব্যুনাল এ রায় প্রদান করেন।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

এলপিজির দামে বড় ধাক্কা: একলাফে ৩৮৭ টাকা বৃদ্ধি

কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩ জামাতের সময়সূচি ঘোষণা

মধ্যপ্রাচ্য যুদ্ধের ধাক্কা: বল সংকটে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

মাধবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

মেগা প্রকল্পে বদলাবে সিলেট, জলাবদ্ধতা দূরীকরণে নতুন দিগন্ত

গোয়াইনঘাটে বালুভর্তি ট্রাক থেকে ৭৬ বস্তা ভারতীয় জিরা উদ্ধার

ইরানের ভয়াবহ হামলার দাবি: মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু, ২০০ পাইলটের আবাসন ধ্বংসের অভিযোগ

সীমান্তে পৃথক অভিযানে রোহিঙ্গাসহ চারজন আটক

‘১৬ বছরে উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে’

“চাকরিজীবীদের মুখে হাসি, জুলাই থেকে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা আসছে”