Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দুই দশক পূর্তিতে সিলেটে নৃত্যশৈলীর বর্ণাঢ্য উৎসবের সমাপ্তি

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
“জীবনের জয়গান” স্লোগানকে ধারণ করে সিলেটের বিশিষ্ট নৃত্য সংগঠন নৃত্যশৈলীর ২০ বছরে পদার্পণ উপলক্ষে দুই দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপ্তি হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিনে নগরীর রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে পুনরায় অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

সন্ধ্যায় আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, নৃত্য শুধু বিনোদন নয়, এটি আবেগ, প্রতিবাদ ও সামাজিক যোগাযোগের শক্তিশালী মাধ্যম। বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত রাখতে শুদ্ধ নৃত্যচর্চার বিকাশ জরুরি বলেও তারা মত দেন।

অনুষ্ঠানে নৃত্যশৈলীর দুই দশকের পথচলা ও সাংস্কৃতিক অবদানের প্রশংসা করা হয় এবং সংগঠনটির ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।

দুই দিনের এ আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পরিবেশনা, একক সঙ্গীত ও নৃত্য পরিবেশনসহ নানা আয়োজন অনুষ্ঠিত হয়। সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব, শিল্পী, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে উৎসবটি মিলনমেলায় পরিণত হয়।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

বানিয়াচংয়ে ডোবা থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার

সুনামগঞ্জে হাওরে বজ্রপাতের তাণ্ডব: ৫ কৃষকের মৃত্যু

হামে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত ১৯৮

টানা তিন বিশ্বকাপ থেকে বঞ্চিত, পদত্যাগ করলেন ইতালির ফুটবল প্রধান

দাম বাড়ার পরও সিলেটে সরকারি মূল্যে এলপিজি সিলিন্ডার মিলছে না

বৈশাখী ভাতায় সুখবর: এমপিও শিক্ষকদের জন্য ইএফটি বিল সাবমিট শুরু

চট্টগ্রাম বন্দরে একদিনেই ৬১ হাজার টন ডিজেল, সিঙ্গাপুর থেকে এলো প্রথম চালান

বৈশ্বিক শক্তির নতুন সমীকরণ: রাশিয়া-চীনের হুঁশিয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রকে

জুড়ীতে খাল পরিস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নাসির

অপুর ভক্তদের উদ্দেশে অনুরোধ: ‘কাদা-ছোড়াছুড়িতে জড়াবেন না’