Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দাওয়াতি কার্যক্রম আরও জোরদারের আহ্বান খেলাফত মজলিস নেতার: সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ডে যৌথ মাহফিল অনুষ্ঠিত

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : :

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড (উত্তর ও দক্ষিণ) শাখার যৌথ উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার পীরমহল্লাস্থ একটি কার্যালয়ে অনুষ্ঠিত এ মাহফিলে সভাপতিত্ব করেন দক্ষিণ ওয়ার্ডের সভাপতি ও এলাকার প্রবীণ মুরব্বি শায়খ মাওলানা ফিরোজ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা এমরান আলম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মহানগর সহ-সভাপতি আলহাজ্ব প্রিন্সিপাল মাওলানা পীর আব্দুল জব্বার এবং মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফার।

এছাড়াও উপস্থিত ছিলেন মহানগর নির্বাহী সদস্য মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ তারেক হাসান সাহেদ, হাফিজ আবু সুফিয়ান, হাফিজ মিনহাজ, ৭নং ওয়ার্ড উত্তরের সভাপতি মুহাম্মদ ক্বারী তাজুল ইসলাম, দক্ষিণ ওয়ার্ডের সহ-সভাপতি ইমরান আহমদ, মুহাম্মদ সুলতান আহমদ, মুহাম্মদ খালেদ সাইফুল্লাহসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মাওলানা এমরান আলম বলেন, বাংলাদেশ খেলাফত মজলিস ১৯৮৯ সালের ৮ ডিসেম্বর ঐতিহাসিক সিদ্ধান্তের মাধ্যমে উপমহাদেশের প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক (রহ.)-এর নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সাবেক আমিরে মজলিস প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান (রহ.), মুফাসসিরে কোরআন মাওলানা আব্দুল গাফফার, সিলেট-৫ আসনের সাবেক এমপি মাওলানা উবায়দুল হক উজীরপুরী (রহ.), মাওলানা শেখ আব্দুল গাফফার মামরখানী (রহ.), মাওলানা জুবায়ের আহমদ আনসারী (রহ.), মাওলানা নেজাম উদ্দিন (রহ.) এবং শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নুরপুরীসহ অসংখ্য আলেম ও দ্বীনদার বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা অবদান রেখে গেছেন।

তিনি আরও বলেন, বর্তমান আমিরে মজলিস আল্লামা মামুনুল হকের নেতৃত্বে সংগঠন দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করে যাচ্ছে। দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করে তা তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে হবে।

তিনি আগামী ২৪ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে “জুলাই সনদ” বাস্তবায়নের দাবিতে জাতীয় মহাসম্মেলন সফল করার জন্যও সকল নেতাকর্মীর প্রতি আহ্বান জানান।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত