Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দলের নাম ব্যবহার করে অপকর্ম চলবে না

সিলেট যুবদলের কঠোর সতর্কবার্তা

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী ও সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন যৌথ বিবৃতিতে জানিয়েছেন, সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তারা আপসহীন। দলের নাম ব্যবহার করে যারা অপকর্মে লিপ্ত হবে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না।

নেতৃবৃন্দ বলেন, শহীদ জিয়ার আদর্শের এই সংগঠন কোনো অপশক্তির ঢাল হতে পারে না। সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতে তারা নিম্নোক্ত নির্দেশনা ও সতর্কতা জারি করেছেন:

– সংগঠনের নাম ও পদবি ব্যবহার করে কোনো অননুমোদিত কার্যক্রম চালানো থেকে সবাইকে বিরত থাকতে হবে।
– নাম-পদবি ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসিদ্ধি বা অনৈতিক কাজ করলে তার দায়ভার সংগঠন বহন করবে না। সংশ্লিষ্ট ব্যক্তি নিজেই দায়ী থাকবেন।
– পরিচয় জালিয়াতি করে বিভ্রান্তি সৃষ্টিকারী ও শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, পদধারী বা পদহীন—এমনকি প্রাথমিক সদস্য নন এমন কিছু ব্যক্তিও সংগঠনের দায়িত্বশীল পরিচয় দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছেন। সাধারণ মানুষকে এ ধরনের স্বার্থান্বেষী ব্যক্তিদের থেকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে।

সর্বশেষ - জাতীয়