Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দক্ষিণ সুরমায় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে: সিসিক প্রশাসক

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, যানবাহনের অব্যবস্থাপনার কারণে দক্ষিণ সুরমা এলাকায় প্রতিনিয়ত তীব্র যানজট সৃষ্টি হচ্ছে। এ সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

বুধবার দুপুরে দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভিশনস্প্রিং ও সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে চোখ পরীক্ষা ও চশমা বিতরণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তিনি বলেন, যত্রতত্র যানবাহন পার্কিংয়ের কারণে দক্ষিণ সুরমায় যানজট দিন দিন বেড়েই চলেছে, ফলে সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে। যানজট নিরসনে টার্মিনালের ভেতরে যানবাহন রাখার ওপর জোর দিয়ে তিনি জানান, প্রয়োজনে বিকল্প স্থান নির্ধারণ করে পার্কিংয়ের ব্যবস্থা করা হবে।

শ্রমিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সরকার শ্রমবান্ধব নীতিতে কাজ করছে এবং শ্রমিকদের উন্নয়নে নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক এমরান হোসেন জুনু, শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুল মুহিমসহ পরিবহন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ বক্তব্য দেন।

অনুষ্ঠান শেষে সিসিক প্রশাসক নগরের ২৫ নম্বর ওয়ার্ডের লাউয়াই উম্মর কবুল আবাসিক এলাকা পরিদর্শন করেন। এ সময় সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ইপেপার