Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

দক্ষিণ সুরমায় মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্য গ্রেপ্তার

                       

মার্চ ২৬, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের দক্ষিণ সুরমায় মোটরসাইকেল চোরাই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টার দিকে গোটাটিকর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোগলাবাজার থানার আলমপুর ফাঁড়ির ইনচার্জ এসআই নূরশাহীনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে সংঘবদ্ধ মোটরসাইকেল চোরাই চক্রের সক্রিয় দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতাররা হলেন মোগলাবাজার থানার গোটাটিকর পূর্বপাড়ার আবদুল মতিনের ছেলে বাপ্পি মিয়া (৩০) এবং কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কুয়ারা গ্রামের জুলহাস মিয়ার ছেলে সুমন (৩১)।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম জানান, গ্রেপ্তারকৃতরা মোগলাবাজার থানার একটি মামলার আসামি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

স্বামী ছিলেন নামাজে, শিশুকন্যার প্রাণ কেড়ে নিলেন মা

হামে আক্রান্ত ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু

‘জুলাই গণ-অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ’ বিল সংসদে পাস

মাদরাসা শিক্ষার্থীদের বিজ্ঞান চর্চা দেশের জন্য সম্ভাবনাময়: এডিসি মাসুদ রানা

সিলেটে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে তুমুল আলোচনা: কী আছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’-এ?

দুঃস্থ ও অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠেছে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

সিলেট বিভাগে বেড়েছে যক্ষ্মা রোগীর সংখ্যা

সিলেট সীমান্তে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে