Ekattorer Kotha
শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

তেলের সংকট নেই, মজুদ পর্যাপ্ত আছে : শান্তিগঞ্জে এমপি কয়ছর

                       

এপ্রিল ১৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই, বরং প্রয়োজনের তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে বলে জানিয়েছেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও সংসদীয় কমিটির সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নের বড় হাওরে আয়োজিত ধান কর্তন উৎসবে অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এমপি কয়ছর আহমদ বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে ইউরোপ, আমেরিকা ও মধ্যপ্রাচ্যে জ্বালানি তেলের দাম বাড়লেও বাংলাদেশের মানুষের স্বার্থ বিবেচনায় সরকার এখনো তেলের মূল্য বাড়ায়নি। দেশে জ্বালানির সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং সংকটের কোনো কারণ নেই বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, ভবিষ্যতে তেলের দাম যেন বাড়াতে না হয়, সে লক্ষ্যে সরকার সাশ্রয়ী ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। একই সঙ্গে জ্বালানি খাতে স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তেলের বাজারে সিন্ডিকেটের বিষয়ে প্রশ্ন করা হলে এমপি বলেন, যারা বাজারে কৃত্রিম সংকট তৈরি বা সিন্ডিকেট গঠনের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অপতৎপরতার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না এবং সংশ্লিষ্টদের আইনের আওতায় আনা হবে।

হাওর এলাকার ফসল রক্ষায় সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। এমপি বলেন, সুনামগঞ্জ জেলায় প্রতি বছর প্রায় পাঁচ হাজার কোটি টাকার ধান উৎপাদিত হয়। এই বিপুল ফসল সুরক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণ ও জলাবদ্ধতা দূর করতে স্লুইস গেইট স্থাপনের প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে এবং আগামী বছর থেকে ধাপে ধাপে বাস্তবায়ন শুরু হবে বলে আশা করা হচ্ছে।

পরে এমপি মোহাম্মদ কয়ছর আহমদ দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিচালিত একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন করেন এবং স্থানীয়দের মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

এ সময় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনছার উদ্দিন ও ফারুক আহমদ, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজি জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রওশন খাঁন সাগর এবং দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়াসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা

নবীগঞ্জে দুই গ্রামের সংঘর্ষে আহত ২৫, এলাকায় উত্তেজনা

শপথের পর প্রথমবার বঙ্গভবনে: রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

সংসদে বিসিবি নিয়ে তর্ক, ‘বাপের দোয়া ক্রিকেট বোর্ড’ মন্তব্য

বিসিএলের ১২তম আসরের উদ্বোধন

রাজনগরের নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রিয়াজ খান বিমানবন্দরে আটক

সিলেটে স্টুডেন্ট ব্যাংকিং কনফারেন্স সম্পন্ন

শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারে সরকারের নতুন নির্দেশনা

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল

অভিযানে ১২২ যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা, আটক ৭১