Ekattorer Kotha
বুধবার , ২২ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ঝড়ের সময় গাছের ডাল পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু

                       

এপ্রিল ২২, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট
সিলেটের বিশ্বনাথে তীব্র ঝড়ের সময় সড়কে গাছের ডাল ভেঙে পড়ে গ্রামীণ ব্যাংক কর্মকর্তা সেবুল আহমেদ নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে তেমুখী বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সেবুল আহমেদ উপজেলার লামাকাজী ইউনিয়নের ইশবপুর গ্রামের বাসিন্দা ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তেমুখী বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় হঠাৎ প্রচণ্ড ঝড় শুরু হয়। এ সময় একটি গাছের ডাল ভেঙে তার মাথায় পড়ে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে সিলেট নগরের আখালিয়ায় অবস্থিত মাউন্ট এডোরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত প্রায় ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের শ্যালক মঈন উদ্দিন আহমদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঝড়ে গাছের ডাল পড়ে গুরুতর আহত হওয়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত