Ekattorer Kotha
শনিবার , ২৮ মার্চ ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জ্বালানি সরবরাহে নতুন সময়সূচি, পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

                       

মার্চ ২৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় দেশে জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে নির্ধারিত সময়সূচি মেনে তেল সরবরাহ কার্যক্রম পরিচালিত হবে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর সাম্প্রতিক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহের সময় দুই ঘণ্টা এগিয়ে আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।

বিপিসি জানিয়েছে, ফিলিং স্টেশন ও ডিলারদের কাছে দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে জ্বালানি পৌঁছে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, জ্বালানি বিপণনে স্বচ্ছতা নিশ্চিত করতে নতুন আরেকটি উদ্যোগ নিয়েছে সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, দেশের প্রতিটি পেট্রল পাম্পে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হবে।

বিশেষ করে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের পাম্পগুলোতে সরাসরি বিপিসির তত্ত্বাবধানে এসব কর্মকর্তা কাজ করবেন। তারা তেল বিক্রয় ও সরবরাহ কার্যক্রম তদারকি করবেন, যাতে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা মজুতদারি না ঘটে।

সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন সময়সূচি ও ট্যাগ অফিসার নিয়োগের ফলে জ্বালানি খাতে শৃঙ্খলা বাড়বে এবং ভোক্তাদের কাছে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশি ক্রেডিট কার্ডে খরচ বেশি যুক্তরাষ্ট্রে, ডেবিট কার্ডে যুক্তরাজ্যে

এসএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে বিশেষ নিষেধাজ্ঞা

সুনামগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মডেল ইউএন কর্মশালা অনুষ্ঠিত

নগরবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন সিসিক প্রশাসক

আপনার সমস্যা, আপনার কথা’-এমপি নাসের রহমানের বিশেষ হটলাইন চালু

সুনামগঞ্জের ১৩ পরিবারের পাশে সংসদ সদস্যরা

কমলগঞ্জে অবৈধ বালু উত্তোলনে কারাদণ্ড, ৪ ট্রাক জব্দ

বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার: আদালতে অভিযোগ

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

শিক্ষাবিদ দিলারা হাফিজ আর নেই, হাওরপাড়ে শোকের ছায়া