Ekattorer Kotha
শনিবার , ৪ এপ্রিল ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর

                       

এপ্রিল ৪, ২০২৬
                   

একাত্তর ডেস্ক : : 

দেশের জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে ব্যাংকগুলোর অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। শনিবার ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড এনালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

নতুন সময়সূচি অনুযায়ী রোববার (৫ এপ্রিল) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেশের সব তফসিলি ব্যাংকের কার্যক্রম চলবে। ব্যাংকিং লেনদেন সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলবে, আর অফিস খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার।

তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও উপ-শাখা সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে। এ ক্ষেত্রে ২০১৯ সালের ৫ আগস্ট জারি হওয়া ‘ডিওএস সার্কুলার লেটার নং-২৪’-এর নির্দেশনা বহাল থাকবে।

এর আগে গত ২ এপ্রিল সরকার দেশের সরকারি-বেসরকারি অফিসের নতুন সময়সীমা নির্ধারণ করে, যা সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কার্যকর হবে। নতুন ব্যাংক সময়সূচি সরকারের ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে সমন্বয় রেখে করা হয়েছে।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের নিরঙ্কুশ জয়

দোকানপাট খোলা থাকবে রাত ৭টা পর্যন্ত, আগের সিদ্ধান্তে শিথিলতা

ইরান ইস্যুতে চাপে যুক্তরাষ্ট্র: আকাশসীমা ব্যবহারে ‘না’ ইউরোপীয় মিত্রদের

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার: তারেক রহমানের গাড়িতে উড়লো জাতীয় পতাকা

ইরানের দাবি—আরও একটি মার্কিন এফ-৩৫ ভূপাতিত

জুড়ীতে খাল পরিস্কার কাজের উদ্বোধন করলেন এমপি নাসির

ছুটি শেষে খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিচ্ছন্নতা ও শিখন ঘাটতি পূরণে জরুরি নির্দেশনা

ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–ইরান সংলাপ শুরু, শান্তির আশায় সতর্ক বার্তা

সিঙ্গাপুরে বাংলাদেশ, জয়ের লক্ষ্যেই হামজা-জামালদের শেষ লড়াই

আল্লু অর্জুনের বিলাসবহুল জীবন ও ক্যারিয়ার