Ekattorer Kotha
মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জামাইপাড়া থেকে নববধূ নিখোঁজ

                       

মার্চ ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সুনামগঞ্জ শহরের জামাইপাড়া এলাকা থেকে বিয়ের মাত্র ১১ দিনের মাথায় জয়া দাস (২০) নামে এক নববধূ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) দুপুরে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার (১৪ মার্চ) রাত ১০টার দিকে সুনামগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বামী।

জয়া দাস সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদার (২৬)-এর স্ত্রী। তার বাবার বাড়ি একই উপজেলার কলোতা গ্রামে। বাবার নাম নিপেশ দাস।

জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১১ দিন আগে জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের পুটিয়া গ্রামের চয়ন তালুকদারের সঙ্গে জয়া দাসের বিয়ে হয়। বিয়ের পর নবদম্পতি সুনামগঞ্জ শহরের ৫ নং ওয়ার্ডের জামাইপাড়ায় স্বামীর চাচার বাসায় বেড়াতে আসেন। শুক্রবার জয়া দাস তার ভাইয়ের সঙ্গে দেখা করার কথা বলে কাকা শ্বশুরের বাসা থেকে বের হন। এরপর থেকে তিনি আর ফিরে আসেননি। অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাননি স্বামী ও স্বজনরা। এরপর চয়ন তালুকদার সদর থানায় জিডি করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ বলেন, এক নববধূ নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে দেখছে এবং নববধূকে খুঁজে বের করার জন্য আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

 

জেডআই/একাত্তরেরকথা

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

‘১৬ বছরে উন্নয়নের নামে ক্রীড়া খাতে মেগা দুর্নীতি হয়েছে’

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে চারুবাকের ৩০ বছর পূর্তি উদযাপন

প্রত্যাশা পূরণ না হওয়ায় এনসিপি ছাড়লেন ৪ নেতা, নাহিদ ইসলামকে চিঠি

হবিগঞ্জে হোটেল কক্ষ থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

স্কুলে আসছে ‘ব্লেন্ডেড ক্লাস’ পদ্ধতি: ৩ দিন অনলাইন, ৩ দিন সরাসরি পাঠদান

২০ জেলার ৩০ এলাকাকে হামের ‘হটস্পট’, জরুরি টিকাদান কর্মসূচি রোববার থেকে শুরু

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে সিসিক প্রশাসকের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে

‘২৫০০ টাকা বৈশাখী ভাতা’ গুজব, প্রতারণার ফাঁদে না পড়ার সতর্কতা

ওসমানীনগরে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ৬ পরিবারের বাড়িতে অগ্নিসংযোগ-লুটপাটের অভিযোগ

নার্গিস মোহাম্মদি গুরুতর অসুস্থ