Ekattorer Kotha
শুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

জাফলংয়ে কূপে লুকানো পিস্তল উদ্ধার, আটক ৩

                       

এপ্রিল ১৭, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের পর্যটন এলাকা জাফলংয়ে একটি গভীর কূপের ভেতর থেকে দেশীয় একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তিন যুবককে আটক করা হয়েছে।

গোয়াইনঘাট থানা পুলিশ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার জাফলংয়ের রসুলপুর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রটি উদ্ধার করে এবং তিনজনকে আটক করে।

আটককৃতরা হলেন- সিলেটের এয়ারপোর্ট এলাকার আতাউর রহমানের ছেলে সুরমান আহমদ (২৫), ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বপাড়া এলাকার মোজাম্মেল হক চৌধুরীর ছেলে আতাউল মোস্তফা (৩১) এবং সিলেটের শাহপরান থানার কল্লোগ্রাম এলাকার মৃত হাফিজ মিয়ার ছেলে টুটুল মিয়া (২৪)।

পুলিশ জানায়, একটি কূপের মধ্যে দেশীয় অস্ত্র লুকিয়ে রাখা হয়েছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় প্রথমে সুরমান আহমদকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে দিনব্যাপী তল্লাশি চালিয়ে রাতের দিকে কূপের ভেতর থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।

পরে এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট আরও দুজনকে আটক করে পুলিশ।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, একজনকে আটকের পর তার দেওয়া তথ্যে আরও দুজনের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে। পরে তাদেরও আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্রের বিষয়ে তদন্ত চলছে এবং আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর আহ্বান: ঐক্য ও দেশপ্রেমে গড়তে হবে উন্নত বাংলাদেশ

জাফলংয়ে নদীতে ডুবে শিশু পর্যটকের মৃত্যু

তেহরানকে ফাঁসাতে ‘নকল ড্রোন’ ব্যবহার করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও আসাদুজ্জামান

পাঁচ ব্যাংকের দখলে ডেবিট কার্ডের বাজার, আপনারটি কোন ব্যাংকের

কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের ৩ জামাতের সময়সূচি ঘোষণা

জ্বালানি সরবরাহে নতুন সময়সূচি, পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন পেলেন সিলেটের শাম্মী ও জহরত

ঈদ উপলক্ষে তারেক রহমানকে মোদীর শুভেচ্ছা বার্তা

শুক্রবার সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী