Ekattorer Kotha
বৃহস্পতিবার , ২ এপ্রিল ২০২৬ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ক্রিকেট
  6. খুলনা
  7. খেলা
  8. চট্রগ্রাম
  9. জাতীয়
  10. ঢাকা
  11. দেশের ভেতরে
  12. প্রবাসের কথা
  13. প্রযুক্তি
  14. প্রেসবক্স
  15. ফিচার

জকিগঞ্জে স্কুলছাত্র নিখোঁজ

                       

এপ্রিল ২, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের জকিগঞ্জ উপজেলা থেকে এহসান আরাফাত জিহান (১২) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার সকালে জকিগঞ্জের রহিমখার চক এলাকা থেকে নিখোঁজ হয় সে। জিহান ওই এলাকার মোহাম্মদ জসিম উদ্দিনের ছেলে এবং জকিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

জিহানের বাবা জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি জানান, ছেলে সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেনি। সম্ভাব্য সব জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি।

পরিবারের সদস্যরা অনুরোধ করেছেন, কেউ জিহানের সন্ধান পেলে ০১৭২১৫২০৫৫৬ নম্বরে যোগাযোগ করুন।

সর্বশেষ - লিড নিউজ