Ekattorer Kotha
সোমবার , ৬ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

চা বাগানের শ্রমিকজীবন নিয়ে ‘চা গরম’, মুক্তি পহেলা বৈশাখে

                       

এপ্রিল ৬, ২০২৬
                   

বিনোদন ডেস্ক : :

চা বাগানের শ্রমিকদের জীবনসংগ্রাম ও অধিকার নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘চা গরম’ আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখ উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে ছবিটির অফিশিয়াল পোস্টার।

নির্মাতা শঙ্খ দাশগুপ্ত জানিয়েছেন, চলচ্চিত্রটিতে চা বাগানের শ্রমিকদের দৈনন্দিন জীবন, সংগ্রাম ও অধিকারবিষয়ক বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। প্রচলিত সেটের পরিবর্তে সরাসরি চা বাগানে শুটিংয়ের মাধ্যমে বাস্তবতা ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বলেও জানান তিনি।

‘প্রিয় মালতি’ খ্যাত এই নির্মাতা বলেন, চা বাগান নিয়ে কাজ করতে গিয়ে তিনি নিজেও অনেক অজানা তথ্য জানতে পেরেছেন, যা দর্শকের কাছে নতুন অভিজ্ঞতা হয়ে উঠবে। তরুণ অভিনয়শিল্পীদের নিয়ে নির্মিত এই চলচ্চিত্রে বাস্তবধর্মী গল্প তুলে ধরা হয়েছে।

চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সাফা কবির, পার্থ শেখ, রেজওয়ান পারভেজ ও সারাহ জাবিন অদিতি। সাফা কবির জানান, ভিন্নধর্মী নির্মাণশৈলী ও শক্তিশালী গল্পের কারণে তিনি এতে কাজ করতে আগ্রহী হয়েছেন। অন্য অভিনয়শিল্পীরাও চা বাগানের কঠিন বাস্তবতা তুলে ধরার অভিজ্ঞতাকে চ্যালেঞ্জিং হিসেবে দেখছেন।

চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা রেদোয়ান রনি বলেন, রবি নিবেদিত ও অক্সফামের সহপ্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্রটি দর্শকদের নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করবে। সাইফুল্লাহ রিয়াদের চিত্রনাট্যে এতে আরও অভিনয় করেছেন এ কে আজাদ সেতু।

 

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

আন্দামান সাগরে ১০ কিমি জয়ে বাংলাদেশের দুই সাঁতারুর দাপট

৮ কোটি টাকা বনাম বাংলাদেশ টেস্ট: অস্ট্রেলিয়া অধিনায়কের মন্তব্য

স্বনির্ভরতা অর্জনে খাল খননসহ বহুমুখী উদ্যোগ: পানি সম্পদ মন্ত্রী

সিলেট শেখঘাট শুভেচ্ছা যুব সংঘের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শ্রীলঙ্কার কাছে হেরে ধাক্কা বাংলাদেশের, বাছাইয়ে দ্বিতীয় ম্যাচেই পরাজয়

জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ফুটবল, ক্রিকেটসহ ৭ খেলা

প্রধানমন্ত্রীর সিলেট সফর ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সিলেটে কৃষক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত

লালাবাজারে জরুরি সংস্কারের কারণে বুধবার বিদ্যুৎ বন্ধ

জগন্নাথপুর-সিলেট সড়কে ঝুঁকিপূর্ণ কালভার্ট, দুর্ঘটনার শঙ্কা