Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

গোটাটিকর থেকে ৪ জুয়াড়ি আটক

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের দক্ষিণ সুরমার গোটাটিকরস্থ বিভাগীয় পাসপোর্ট অফিস সংলগ্ন কটাইর বাড়ি রেস্টুরেন্টের পেছন থেকে শিলং তীর জুয়া খেলার সময় চারজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয় বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

পুলিশ জানায়, আটককৃতরা পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে জুয়া খেলায় জড়িত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আটকৃতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানার সাঙ্গর এলাকার মৃত ময়না মিয়ার ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার বাসিন্দা মো. শুভ মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বেঠসর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে বর্তমানে সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা মনির মিয়া (৩২), হবিগঞ্জের লাখাই থানার গনিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা মো. কিতাব আলী, একই থানার কাটাইয়া এলাকার মো. কদর আলীর ছেলে ও বর্তমানে নগরীর কদমতলী এলাকার বাসিন্দা মো. আব্দুল আলী।

তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে নন-এফআইআর মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত