Ekattorer Kotha
বুধবার , ১ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

গরু চরাতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

                       

এপ্রিল ১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
সিলেটের গোয়াইনঘাটে মাঠে গরু চরানোর সময় বজ্রপাতে নিহত হয়েছেন ৪৫ বছর বয়সী কৃষক উপেন্দ্র নম।


বুধবার (১ এপ্রিল) সকাল ৯টার দিকে গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নের চৌধুরী খাল নয়া খাড়া মাঠে ঘটেছে মর্মান্তিক এই ঘটনা। নিহত উপেন্দ্র নম ওই ইউনিয়নের চৌধুরী কান্দি গ্রামের রজনী নম-এর ছেলে।

স্থানীয়রা জানান, উপেন্দ্র নম গরু আনতে মাঠে গেলে হঠাৎ বজ্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে তিনি মাঠেই প্রাণ হারান। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে একজন কৃষক নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা এখন শোকাহত।

স্থানীয়রা সতর্ক করেছেন, বজ্রঝড়ের সময়ে মাঠে কাজ বা খেলা এড়িয়ে চলা প্রয়োজন, যাতে এ ধরনের দুর্ঘটনা এড়িয়ে যাওয়া যায়।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত