Ekattorer Kotha
শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ

                       

এপ্রিল ১১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সিলেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে ১১ দলীয় ঐক্য সিলেট মহানগর। শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জনগণের স্পষ্ট রায়ের প্রতি সম্মান দেখিয়ে অবিলম্বে গণভোটের ফল বাস্তবায়ন করতে হবে। অন্যথায় জনগণ রাজপথে নেমে আসতে বাধ্য হবে।

তিনি বলেন, “আমরা সংসদে দায়িত্বশীল ভূমিকা রাখব, কিন্তু জনগণের স্বার্থের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এলে রাজপথে প্রতিরোধ গড়ে তুলব।” তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতের দুরবস্থা এবং আন্তর্জাতিক অস্থিরতার দিকেও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করেন, গণভোটে পাস হওয়া সংস্কারগুলো উপেক্ষা করে সরকার একতরফাভাবে দেশ পরিচালনা করছে।

তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে রাষ্ট্রীয় কাঠামোগত সংস্কার জরুরি। অন্যথায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এবং আন্দোলন তীব্রতর হবে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

কৃষি ছাড়া আমরা বাঁচতে পারবনা

অপুর ভক্তদের উদ্দেশে অনুরোধ: ‘কাদা-ছোড়াছুড়িতে জড়াবেন না’

হামের উপসর্গে সিলেটে আরও দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার পর দোকান খোলা রাখায় ৩১ ব্যবসায়ী আটক

কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে ষষ্ঠ শ্রেণি থেকে

স্বচ্ছ নিয়োগব্যবস্থা গড়তে বাংলাদেশ-মালয়েশিয়ার নতুন উদ্যোগ

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

সচিবালয়ে আকস্মিক সাক্ষাৎ: পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের আবেদন হাতে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেটের দুই জ্বালানি তেল ডিপোতে বিজিবি মোতায়েন

‘সবচেয়ে ভয়ংকর’ ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির