Ekattorer Kotha
রবিবার , ১২ এপ্রিল ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরির বিকল্প নেই: সিসিক প্রশাসক

                       

এপ্রিল ১২, ২০২৬
                   

ডেস্ক রিপোর্ট : : 

দেশের ক্রিকেটকে এগিয়ে নিতে দক্ষ আম্পায়ার গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।

রোববার সকালে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উদ্যোগে সিলেটে আয়োজিত ক্রিকেট আম্পায়ারিং রিফ্রেশার্স কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খেলাধুলা বিশেষ করে ক্রিকেটের উন্নয়নে দক্ষ আম্পায়ার তৈরি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি দেশের ক্রিকেটকে আরও এগিয়ে নিতে কার্যকর অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, এই রিফ্রেশার্স কোর্সের মাধ্যমে নতুন প্রজন্মের আম্পায়াররা আরও দক্ষ হয়ে উঠবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক মানের ম্যাচ পরিচালনায় সক্ষমতা অর্জন করবে।

তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং বাংলাদেশের ক্রিকেটকে আরও শক্তিশালী অবস্থানে দেখতে চান। নানা চ্যালেঞ্জ অতিক্রম করেও সংশ্লিষ্টরা দেশের ক্রিকেট উন্নয়নে কাজ করে যাচ্ছেন বলেও তিনি উল্লেখ করেন। এছাড়া সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ইতোমধ্যে বিশ্বমানের একটি স্টেডিয়াম হিসেবে পরিচিতি পেয়েছে বলে মন্তব্য করেন তিনি।

সিলেট বিভাগীয় ক্রিকেট আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশরাফ আহমদ আরমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার ও ক্রীড়া সংগঠক মোস্তফা কামাল পাশা মওদুদ, আন্তর্জাতিক প্যানেল আম্পায়ার ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এনামুল হক মনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার এডুকেটর আব্দুল্লাহ আল নোমান অভি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এ.টি.এম ইকরাম ও ভেন্যু ম্যানেজার জয়দীপ দাশ সুজক।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

বোর্ডসভার পর পদত্যাগ করলেন আরও এক বিসিবি পরিচালক

গণভোট বাস্তবায়নের দাবিতে রাজধানীতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

শহীদ জিয়ার স্মৃতিবিজড়িত বাসিয়া নদী খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সুনামগঞ্জে প্রেসবিটারিয়ান সিনডের বার্ষিক সাধারণ সভা

সিলেটে প্রথম দিনেই এসএসসিতে অনুপস্থিত ৬৭৪ জন পরীক্ষার্থী

মহাসড়কে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, সেনাবাহিনীর অভিযানে আটক ১

তানিয়া বৃষ্টি মস্তিষ্কে তৃতীয় অস্ত্রোপচার: তানিয়া বৃষ্টি চেন্নাইয়ে চিকিৎসাধীন

ইরানে স্থল অভিযানের গোপন প্রস্তুতি পেন্টাগনের, সিদ্ধান্ত ট্রাম্পের হাতে: ওয়াশিংটন পোস্ট

সংসদে ২০টি বিল পাস, অধ্যাদেশগুলো আইনে রূপান্তরের পথে

যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াচ্ছে উত্তর কোরিয়া, কিমের তত্ত্বাবধানে নতুন পরীক্ষা