Ekattorer Kotha
শুক্রবার , ১০ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কোম্পানীগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

                       

এপ্রিল ১০, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

শুক্রবার (১০ এপ্রিল) রাত আনুমানিক ১টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি সিলেটের একটি আভিযানিক দল উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের পূর্ণাছগাম উত্তর পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি মো. সাহাবুদ্দিন কোম্পানীগঞ্জ থানার মামলা নং-২৮ (তারিখ: ২৪ আগস্ট ২০১১), ধারা ৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০ (জিআর-১৬৭/১১) মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তিনি ওই এলাকার মৃত ছিদ্দেক আলীর ছেলে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তারের পর আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ - লিড নিউজ