Ekattorer Kotha
বৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কেন এবার ঈদে শ্রমিক অসন্তোষ ছিল না—কারণ জানালেন শ্রমমন্ত্রী

                       

মার্চ ১৯, ২০২৬
                   

স্টাফ রিপোর্ট : :

এবারের ঈদুল ফিতরকে ঘিরে দেশে শ্রমিক অসন্তোষ না থাকার পেছনের কারণ ব্যাখ্যা করেছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শাহি ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, শ্রমিকদের বেতন-ভাতা সময়মতো পরিশোধ নিশ্চিত করতে সরকার প্রায় আড়াই হাজার কোটি টাকা সহায়তা দিয়েছে। ফলে এবার শ্রমিকরা ঈদের আগেই বেতন ও বোনাস—দুই-ই পেয়েছেন।

মন্ত্রী বলেন, “সকল বছরের তুলনায় এবার শ্রমিকদের বেতন-ভাতা এবং বোনাস সম্পূর্ণভাবে পরিশোধ করা সম্ভব হয়েছে। সরকারের সদিচ্ছা এবং সংশ্লিষ্ট সবার সম্মিলিত প্রচেষ্টার কারণেই এটি সম্ভব হয়েছে।”

তিনি আরও জানান, নির্বাচিত জনপ্রতিনিধিদের সক্রিয় ভূমিকার কারণেও শ্রমিকদের পাশে থাকা সম্ভব হয়েছে। এ কারণেই দেশের ইতিহাসে এবার প্রথমবারের মতো ঈদের আগে শ্রমিক অসন্তোষ দেখা যায়নি বলে দাবি করেন তিনি।

বন্ধ হয়ে যাওয়া কলকারখানাগুলো পুনরায় চালুর বিষয়ে মন্ত্রী বলেন, ঈদের পর থেকেই এ বিষয়ে কাজ শুরু করবে সরকার।

বর্তমান সরকারকে শ্রমিকবান্ধব উল্লেখ করে তিনি বলেন, শুধু দেশের শ্রমিক নয়, বিদেশে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কল্যাণেও সরকার কাজ করছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যেও প্রবাসীদের পাশে রয়েছে সরকার।

ঈদযাত্রা প্রসঙ্গে তিনি বলেন, সরকার, প্রশাসন, পরিবহন মালিক ও শ্রমিকদের সম্মিলিত সহযোগিতায় এবার ঘরমুখো মানুষ স্বস্তিতে বাড়ি ফিরতে পেরেছেন।

AD/একাত্তরের কথা

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত

পহেলা বৈশাখে আয়োজন নিয়ে বিতর্ক; ‘মুসলমানদের ওপর চাপানো যাবে না’—হেফাজতের কঠোর অবস্থান

আজমিরীগঞ্জে ১২ দিনেও উদঘাটন হয়নি কিশোরী হত্যার রহস্য

টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশ্বনাথে জাতীয় শিক্ষা সপ্তাহে পুরস্কার বিতরনী অনুষ্ঠিত

ঈদের ছুটিতে সুন্দরবনে কড়া নজরদারি, বনকর্মীদের ছুটি বাতিল

এশিয়া কাপ আর্চারি: ভিয়েতনামকে হারিয়ে সোনা জিতল বাংলাদেশ

সিলেট সীমান্তে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে শিশুসহ আটক ৯

তামাবিল হাইওয়ে থানায় কল্যাণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

মধ্যপ্রাচ্য উত্তেজনায় অনিশ্চয়তা, স্থির স্বর্ণবাজারে নতুন হিসাব

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের উদ্দেশ্যে ব্যাংকের নতুন লেনদেন সময়সূচি কার্যকর