সুনামগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানকালে কলার মধ্যে বিষ ও মিষ্টিতে ভেজালে প্রমাণ পেয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া ফার্মেসি ও এলপি গ্যাসের দোকানকেও জরিমানা করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, বুধবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত সুনামগঞ্জ পৌরসভাধীন ৫টি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর মধ্যে মিষ্টিতে ভেজালের জন্য বনফুলকে ৫ হাজার টাকা, কলায় বিষ মেশানোর কারণে অশোক বিশ্বাসের কলার আড়তকে ৩০ হাজার টাকা, সিম্পল নামক প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা, তাওসিয়া গ্যাস হাউসকে ৩ হাজার টাকা ও সিটি ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।




















