Ekattorer Kotha
মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬ | ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

                       

মার্চ ৩১, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মনু শব্দ কর (৬৫) মুন্সিবাজার ইউনিয়নের হরিচরণ গ্রামের বাসিন্দা। তিনি মৃত সন শব্দ করের স্ত্রী।

পুলিশ জানায়, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় একটি দ্রুতগামী মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুস শহীদ জানান, ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল চালক রনি (১৭) কে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ হেফাজতে নিয়েছে।

সর্বশেষ - ইপেপার