Ekattorer Kotha
বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

কক্সবাজারে বিদেশি অস্ত্র, গুলি ও মাদকসহ ‍যুবক আটক

                       

মার্চ ১৮, ২০২৬
                   

কক্সবাজারের টেকনাফে বিদেশি পিস্তল, গুলি ও ক্রিস্টাল মেথসহ এক যুবকক আটকের তথ্য জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক আব্দুল আলীম (২৮) অস্ত্র ও মাদক পাচারে জড়িত বলে ভাষ্য বিজিবির।

বুধবার (১৮ মার্চ) দুপুরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ হাইওয়ে সড়কের রঙ্গিখালী বাজার এলাকা থেকে একটি অটোরিকশায় করে মাদক পাচারের তথ্য পাওয়া যায়। পরে ব্যাটালিয়নের বিজিবির একটি বিশেষ দল লেদা ও মুছনী বাজার সংলগ্ন এলাকায় তল্লাশি শুর করে। এক পর্যায়ে ইফতারের পর সন্দেহভাজন একটি অটোরিকশা মুছনী বাজার এলাকায় পৌঁছালে, অটোরিকশায় তল্লাশি চালিয়ে দুটি বিদেশি অস্ত্র, দুটি ম্যাগাজিন, ৯ রাউন্ড গুলি ও ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ উদ্ধার করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান বলেন, তাৎক্ষণিক কৌশলগত অভিযানের মাধ্যমে অস্ত্র ও মাদক পাচারের চেষ্টা নস্যাৎ করা হয়েছে। আইনি ব্যবস্থা শেষে আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে।

সর্বশেষ - ইপেপার

আপনার জন্য নির্বাচিত

সিলেটে ছিনতাইয়ের শিকার কলেজ শিক্ষক

দেশ ও জাতিকে উন্নয়নে এগুতে সমস্যাগুলো চিহ্নিত সমাধান করতে হবে: মাহফুজা হান্নান এমপি

দুঃস্থ ও অসহায় মানুষের আশ্রয় হয়ে উঠেছে রোটারি ক্লাব অব সিলেট রাইজিং স্টার

কৃষক বাঁচলে দেশ বাঁচবে স্লোগানে উত্তাল সুনামগঞ্জ

শিশুদের সৃজনশীল বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ—মিফতাহ সিদ্দিকী

পহেলা বৈশাখে আয়োজন নিয়ে বিতর্ক; ‘মুসলমানদের ওপর চাপানো যাবে না’—হেফাজতের কঠোর অবস্থান

জামাইপাড়া থেকে নববধূ নিখোঁজ

সিলেট টেস্টের পূর্ণ নিয়ন্ত্রণে বাংলাদেশ

কোম্পানীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ইফতার পার্টি, ৩০ জনের নামে মামলা

দিরাইয়ে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু