Ekattorer Kotha
বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সফর, ১৪৪৮ হিজরি
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. আলোচিত
  5. ইপেপার
  6. ক্রিকেট
  7. খুলনা
  8. খেলা
  9. চট্রগ্রাম
  10. জাতীয়
  11. ঢাকা
  12. দেশের ভেতরে
  13. প্রবাসের কথা
  14. প্রযুক্তি
  15. প্রেসবক্স

একদিনের সফরে সিলেটে আসছেন বাণিজ্যমন্ত্রী

                       

এপ্রিল ৮, ২০২৬
                   

একাত্তর ডেস্ক ::

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আগামী শনিবার (১১ এপ্রিল) সিলেটে একদিনের সরকারি সফরে আসছেন।

সফরসূচি অনুসারে, মন্ত্রী সকাল ৭টা ৫০ মিনিটে ঢাকা থেকে বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

সকাল ৯টায় নগরীর টিলাগড়ে কৃষকের বাজার উদ্বোধন ও কৃষি প্রণোদনা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

দিনের প্রধান কর্মসূচির মধ্যে রয়েছে শাহজালাল বিজ্ঞাস ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘ইউথ এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস ফর স্টুডেন্টস (ইয়েস)’ অনুষ্ঠান। সকাল সাড়ে ১০টা ৩০ মিনিটে তিনি এ কর্মসূচির প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং স্টার্টআপ উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে।

এছাড়া দুপুর ১২টায় নগরভবনে সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা, বিকাল ৩টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আঞ্চলিক এসএমই পণ্যমেলার উদ্বোধন, টিবি গেইটস্থ সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলে বিশ্ব অটিজম সচেতনতা দিবস উপলক্ষে বিশেষ প্রতিভা, অসীম সম্ভাবনা শীর্ষক চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান, সন্ধ্যা সাড়ে ৬টায় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে রাত ৯টায় মিনিটে তিনি ঢাকায় ফিরবেন।

সর্বশেষ - লিড নিউজ

আপনার জন্য নির্বাচিত